বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, সহযোগী গুলিবিদ্ধে কক্সবাজারে চাঞ্চল্য

  • 8:04 pm - May 24, 2026
  • পঠিত হয়েছে:১৯০ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৪ মে- কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে হাজিরা দিতে আসা বিএনপি নেতা লিয়াকত আলীকে লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলির ঘটনায় আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার বেলা ১১টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় লিয়াকত আলী অল্পের জন্য রক্ষা পেলেও তাঁর সহযোগী ও চাচাতো ভাই মইনুদ্দীন (৩৭) গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে জিয়াউল হক জিয়া (৩৪) নামের এক অস্ত্রধারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী একটি মামলার হাজিরা দিতে আদালতে যান। হাজিরা শেষে আদালত ফটকের সামনে গাড়ির জন্য অপেক্ষা করার সময় কয়েকজন অস্ত্রধারী তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে তিনি দ্রুত সরে যাওয়ায় গুলি গিয়ে লাগে তাঁর সঙ্গে থাকা মইনুদ্দীনের পায়ে।

এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে প্রাণভয়ে ছোটাছুটি শুরু করেন। হামলার পর লিয়াকত আলীর সঙ্গে থাকা লোকজন ধাওয়া দিয়ে জিয়াউল হক জিয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় খালেদ নামের এক ব্যক্তি প্রথমে গুলি চালান। পরে আরও কয়েকজন অস্ত্রধারী আদালতের ভেতরের রাস্তা দিয়ে কেন্দ্রীয় জামে মসজিদের দিকে পালিয়ে যায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, আদালত প্রাঙ্গণ থেকে আটক জিয়াউল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পলাতক অন্য হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লিয়াকত আলী অভিযোগ করেন, গত বছরের ৫ অক্টোবরও ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়ায় তাঁকে গুলি ও কুপিয়ে হত্যাচেষ্টা চালানো হয়েছিল। একই পক্ষ এবার আদালত প্রাঙ্গণেও তাঁকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au