বাংলাদেশ

বঙ্গবন্ধুর সমাধিতে দাঁড়িয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিতের শপথ

  • 8:33 pm - May 24, 2026
  • পঠিত হয়েছে:৩১৫ বার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন ও শপথ গ্রহণ করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর যুবলীগের নেতা গোলাম সামদানি জনি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ মে- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন ও শপথ গ্রহণ করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর যুবলীগের নেতা গোলাম সামদানি জনি।

রোববার দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানান। পরে সেখানে দাঁড়িয়ে “জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করা এবং দেশের মানুষের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায়” কাজ করার শপথ গ্রহণ করেন।

এসময় রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি মো. রনি হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শেখ ইমন আহমেদসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মুঠোফোনে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে গোলাম সামদানি জনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও মানুষের ভোটাধিকার রক্ষায় ছাত্র ও যুবসমাজকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বই দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার একমাত্র ভরসা।

তিনি আরও বলেন, দেশের মানুষের রাজনৈতিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে তারা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন।

শপথ গ্রহণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au