বিশ্ব

এবার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল স্পেন

  • 9:43 pm - May 24, 2026
  • পঠিত হয়েছে:২২৫ বার
প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল স্পেন । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ মে- স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগের দাবিতে রাজধানী মাদ্রিদে হাজারো মানুষ বিক্ষোভে নেমেছেন। প্রধানমন্ত্রীকে ঘিরে দুর্নীতির অভিযোগ ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ায় দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।

শনিবার (২৩ মে) রাজধানী মাদ্রিদের কেন্দ্রস্থলে আয়োজিত এই বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন নাগরিক সংগঠন, বিরোধী দল এবং ডানপন্থি রাজনৈতিক গোষ্ঠীর সমর্থকেরা। ‘সোসিয়েদাদ সিভিল এসপানিওলা’ নামের ১৫০টির বেশি সংগঠনের জোট এই কর্মসূচির আয়োজন করে। এতে প্রধান বিরোধী দল পপুলার পার্টি (পিপি) এবং কট্টর ডানপন্থি দল ভক্সও সমর্থন জানায়।

বিক্ষোভকারীদের হাতে ছিল স্পেনের জাতীয় পতাকা ও বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড। অনেকের ব্যানারে লেখা ছিল, “দুর্নীতির আর দায়মুক্তি নয়”, “এখনই পদত্যাগ চাই” এবং “নতুন নির্বাচন দিতে হবে”।

আয়োজকদের দাবি, প্রায় এক লাখ ২০ হাজার মানুষ এই সমাবেশে অংশ নিয়েছেন। যদিও সরকারি হিসাবে অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ৪০ হাজার বলে জানানো হয়েছে। বিক্ষোভ মিছিলটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের কাছাকাছি প্লাজা মনক্লোয়ায় গিয়ে শেষ হয়।

বিক্ষোভ চলাকালে কয়েকজন আন্দোলনকারী প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে দাঙ্গা পুলিশ তাদের বাধা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং অন্তত সাতজন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ভক্স দলের নেতা সান্তিয়াগো অ্যাবাসকাল অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের ঘনিষ্ঠদের বিরুদ্ধে একের পর এক গুরুতর দুর্নীতির অভিযোগ উঠছে। তার দাবি, “স্পেন এখন একটি দুর্নীতিগ্রস্ত চক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে।”

২০১৮ সালে দুর্নীতির অভিযোগে তৎকালীন রক্ষণশীল সরকারকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় এসেছিলেন পেদ্রো সানচেজ। কিন্তু বর্তমানে তার নিজের পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধেই একাধিক অভিযোগ সামনে এসেছে।

ইতোমধ্যে প্রধানমন্ত্রীর ভাই ডেভিড সানচেজের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়া তার স্ত্রী বেগোনা গোমেজও পৃথক একটি দুর্নীতি মামলায় তদন্তের মুখে রয়েছেন। তবে প্রধানমন্ত্রী সানচেজ এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন এবং তার পরিবারকে টার্গেট করে বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au