বাংলাদেশ

দীপ্র সাহার মতামত

সহিংসতা কি বাংলাদেশে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাচ্ছে?

  • 2:47 pm - May 25, 2026
  • পঠিত হয়েছে:২৯৯ বার
ছবিঃ ওটিএন বাংলা

মেলবোর্ন, ২৫ মে- গত ডিসেম্বরে একটা লেখায় লিখেছিলাম, “অভাগা দীপু চন্দ্র দাশের ঘটনাটিও একই সূত্রে গাঁথা। এই লোমহর্ষক ঘটনাটিও আগামীতে ঘটতে যাওয়া আরও বহু লোমহর্ষক ঘটনাকে নরমালাইজ করার প্রচেষ্টা কেবল।”

কী মনে হচ্ছে এখন? চাইল্ড রেইপ বাংলাদেশে খুব স্বাভাবিক ঘটনা না এখন? অন্তত কয়েক ডজন শিশুর নাম নেওয়া যেতে পারে। বীভৎস ঘটনাগুলোও খুব একটা নাড়া দিচ্ছে না আপনাকে? আদতে আপনি কালেক্টিভ অ্যামনেশিয়াগ্রস্ত হয়ে পড়ছেন। কেবল কিছু সিলেক্টিভ মেমোরি আপনি মনে রাখতে চাইছেন। ভদ্রলোকদের এটা এক ধরনের সারভাইভাল মেকানিজম। অথচ মনে করে দেখুন, ১৯৯৫ সালে পুলিশ হেফাজতে শিশু ইয়াসমীনের ওপর পাশবিক অত্যাচার ও হত্যাকাণ্ডের কথা মানুষ অন্তত এক দশক ধরে মনে রেখেছে, বিচারের দাবি করেছে। ১৯৯৩ সালে স্ত্রী হত্যার দায়ে মুনীরের ফাঁসি মধ্যবিত্তের আলোচনার কেন্দ্রে ছিল বহুদিন।

আমার নিচের কথাটি পাগলের প্রলাপ মনে হতে পারে। কিন্তু ১৫ আগস্ট, ২১ আগস্ট, ৫ আগস্ট, BDR হত্যাকাণ্ড, ব্লগার হত্যা, হোলি আর্টিজান তথা জঙ্গিবাদের উত্থান, ব্যাকডোরের ছল-কপটের রাজনীতি দিয়ে ক্ষমতা দখল, ৫ আগস্টের পরে বর্বরোচিত উপায়ে পুলিশ হত্যা, কারাগার থেকে শত শত আসামির পালানো, থানার অস্ত্রলুট, গণভবনের বৃদ্ধা প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে মজা করা, দফায় দফায় ৩২ নম্বর বাড়ি ভাঙা, অধুনা মববাজি, মাজার ভাঙচুর, বাউলের প্রতি সহিংসতা, গত এক দশকে অন্তত এক ডজন হিন্দু শিক্ষককে ধর্ম অবমাননার দায়ে অভিযুক্ত করা, পশ্চিমে মমতা ব্যানার্জির এমন গোহারা, আর পূর্বে জামায়াতিদের এহেন আস্ফালন, হামে শত শত শিশু হত্যা, আর এখন হঠাৎ করেই বাংলাদেশে নারী ও শিশুর প্রতি বীভৎসতা বেড়ে যাওয়া—সব এক সূত্রে গাঁথা।

একটি দেশ রক্তক্ষয়ী গেরিলা যুদ্ধের মাধ্যমে স্বাধীন করে তা টিকিয়ে রাখা এত সহজ নয়। আমরা শুরুতেই হোঁচট খেয়েছিলাম ১৯৭৫ সালে। বাংলাদেশে ব্যাকডোরের রাজনীতি, মোল্লা-মিলিটারির রাজনীতির সূচনা করাই হয়েছে জাতিকে অ্যামনেশিয়াগ্রস্ত করার জন্য। ক্রীড়নক সেই পুরোনো। নিরাপদ সড়ক চাই আন্দোলনে পোস্টার নিয়ে দাঁড়াতে প্রবাসে আমার বিশ্ববিদ্যালয়ের সবাই গিয়েছিল, একমাত্র আমি বাদে। একই কারণে ২০২৪ এর ৫ আগস্ট যখন আপনারা বিজয়ের আনন্দ করছিলেন, আমি তখন ফেসবুকে ‘হাহা’ রিঅ্যাক্ট দিয়ে বেড়াচ্ছিলাম। মহাজনের কথা আর না বলি। আপনারা আবারও আশায় বুক বাঁধলেন ১২ ফেব্রুয়ারিতে। বাংলাদেশ নাকি পথ হারাবে না? Smirk-এর সঠিক বাংলা কী? Perhaps I smirked then!

অচিরেই এক বা দুই দশকের মাঝে বাংলাদেশে মোরাল পুলিশিং দেখতে পেলে অবাক হবেন না। লতা সমাদ্দারকে মনে আছে? রাস্তাঘাটে আমরা অনেক লতা সমাদ্দার দেখতে পাব সামনে। মঞ্চ প্রস্তুত। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো ইতিমধ্যেই ছাপড়িদের দখলে চলে গেছে। বাংলাদেশের ইতিহাসে ৯০ বিলিয়ন থেকে ৪৫০ বিলিয়নের অর্থনৈতিক অর্জনই নিকট ভবিষ্যতে সর্বশ্রেষ্ঠ অর্জন হয়ে থেকে যাবে। খুব নিকটেই তৃণমূল পর্যায়ে কমিউনিটি স্বাস্থ্যব্যবস্থা ও শিক্ষা ইনঅ্যাক্সেসিবল হয়ে যাবে। বিশেষত নারী শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বাড়বে, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ কমবে। এরকম চলমান বীভৎসতায় ভদ্রলোকের বেঁচে থাকার সবচেয়ে ভালো উপায় হবে ভুলে যাওয়া, অ্যামনেশিয়াগ্রস্ত হয়ে পড়া।

উদ্দেশ্য একটাই—অ্যামনেশিয়াগ্রস্ত জাতিকে দীর্ঘমেয়াদে অস্থিতিশীল ও অধীন করে রাখা যায়।

দীপ্র সাহার মতামত। ছবিঃ সংগৃহীত

 

লেখক- দীপ্র সাহা, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, যুক্তরাষ্ট্র।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au