শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা
ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…
মেলবোর্ন, ২৫ মে- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের “ঘনিষ্ঠ বন্ধু” ও “অসাধারণ নেতা” বলে উল্লেখ করে বলেছেন, ভারত যা চাইবে, যুক্তরাষ্ট্র তা দিতে প্রস্তুত। দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে এমন মন্তব্য করেন।
রোববার যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০তম বার্ষিকী উপলক্ষে ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে ফোনের মাধ্যমে বক্তব্য দেন ট্রাম্প। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে নিযুক্ত মার্কিন দূত সার্জিও গর।
বক্তব্যে ট্রাম্প বলেন, “আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভালোবাসি। তিনি অসাধারণ একজন নেতা এবং আমার ঘনিষ্ঠ বন্ধু।” একই সঙ্গে তিনি দাবি করেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী ও ঘনিষ্ঠ অবস্থানে পৌঁছেছে।
ভারতের প্রতি সমর্থনের বার্তা দিয়ে ট্রাম্প বলেন, “ভারত আমাদের ওপর শতভাগ ভরসা রাখতে পারে। তাদের যদি কোনো সহায়তা প্রয়োজন হয়, তারা জানে কোথায় যোগাযোগ করতে হবে। ভারত যা চাইবে, তাই পাবে।”
মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যকে দুই দেশের কৌশলগত সম্পর্কের নতুন বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা, প্রযুক্তি, বাণিজ্য ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক আরও গভীর হয়েছে।
অনুষ্ঠানে ট্রাম্প মার্কিন দূত সার্জিও গরের প্রশংসাও করেন। তিনি বলেন, “আপনাকে আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে হবে এবং আপনি দারুণ কাজ করছেন।”
ট্রাম্পের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা, প্রযুক্তি বিনিয়োগ এবং ভূরাজনৈতিক অংশীদারিত্ব আরও বিস্তৃত করার আলোচনা চলছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au