অস্ট্রেলিয়া

সামাজিক মাধ্যমে উগ্র বার্তা ছড়ানোর অভিযোগ, সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার

  • 10:32 pm - May 25, 2026
  • পঠিত হয়েছে:২৫০ বার
সামাজিক মাধ্যমে উগ্র বার্তা ছড়ানোর অভিযোগ, সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার । ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৫ মে- অস্ট্রেলিয়ায় রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে কুইন্সল্যান্ডের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির যৌথ সন্ত্রাসবিরোধী তদন্ত দল। এনক্রিপটেড সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দেশ-বিদেশে রাজনৈতিক সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

শুক্রবার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের বাউভেনভিল এলাকায় অভিযান চালিয়ে ৪৮ বছর বয়সী ওই ব্যক্তিকে আটক করা হয়। এলাকাটি ব্রিসবেন শহর থেকে প্রায় ১৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

অস্ট্রেলিয়ার জয়েন্ট কাউন্টার টেররিজম টিম জানিয়েছে, চলতি মাসের শুরুতে একটি এনক্রিপটেড সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি “উদ্বেগজনক পোস্ট” নজরে আসে তদন্তকারীদের। পরে সেসব পোস্টের সূত্র ধরে তদন্ত শুরু করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, অভিযুক্ত ব্যক্তি সামাজিক মাধ্যমে মানুষকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংস কর্মকাণ্ডে অংশ নিতে উৎসাহিত করছিলেন। শুধু অস্ট্রেলিয়াতেই নয়, বিদেশেও সহিংসতা চালানোর আহ্বান জানানো হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও রাজনৈতিক সহিংসতা উসকে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। তার অনলাইন কার্যক্রম এবং যোগাযোগের বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে।

অস্ট্রেলিয়ার নিরাপত্তা সংস্থাগুলো সাম্প্রতিক সময়ে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে উগ্রবাদ ও রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে এনক্রিপটেড অ্যাপ ও গোপন যোগাযোগমাধ্যম ব্যবহার করে সহিংস কর্মকাণ্ডে উৎসাহ দেওয়ার প্রবণতা বাড়ছে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।

এই শাখার আরও খবর

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au