বাংলাদেশ

পশ্চিমবঙ্গের দুই হোল্ডিং সেন্টারে বন্দি ১২ ‘বাংলাদেশি’

  • 2:29 am - May 26, 2026
  • পঠিত হয়েছে:২১৬ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৬ মে- পশ্চিমবঙ্গ সরকার ‘হোল্ডিং সেন্টার’ তৈরির ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন ১২ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদের মালদহ ও মুর্শিদাবাদের দুটি পৃথক হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

সোমবার মালদহ জেলার ইংরেজবাজার হোল্ডিং সেন্টারে ৯ জনকে রাখা হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, গাজোল এলাকা থেকে তাদের চিহ্নিত করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন নারী ও ছয়জন শিশু রয়েছে।

এর আগে একই দিন সকালে মুর্শিদাবাদ জেলার লালগোলা এলাকার পদ্মা ভবনে চালু হওয়া হোল্ডিং সেন্টারে আরও তিন সন্দেহভাজন বাংলাদেশিকে রাখা হয়। তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে বলে জানা গেছে। তবে আটক ব্যক্তিদের বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, যাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে শনাক্ত করা হবে, তাদের ধাপে ধাপে নিজ দেশে ফেরত পাঠানো বা ডিপোর্ট করার ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার অনুপ্রবেশকারী, বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে আটক ব্যক্তিদের রাখার জন্য প্রতিটি জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দেয়। এ বিষয়ে ইতোমধ্যে রাজ্যের সব জেলা প্রশাসনের কাছে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে স্বরাষ্ট্র ও পার্বত্যবিষয়ক দপ্তর।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব গ্রহণের পর রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। প্রশাসনের দাবি, সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং সন্দেহভাজনদের পরিচয় যাচাইয়ের কাজ চলমান রয়েছে।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au