বিশ্ব

ইরানে ফের মার্কিন বিমান হামলা, লক্ষ্য ক্ষেপণাস্ত্র কেন্দ্র ও নৌযান

  • 1:12 pm - May 26, 2026
  • পঠিত হয়েছে:২০৮ বার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ মে- ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও মাইন পেতে রাখার নৌযান লক্ষ্য করে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন দাবি করেছে, ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষায় ‘আত্মরক্ষামূলক ব্যবস্থা’ হিসেবেই এসব হামলা চালানো হয়েছে।

মার্কিন সময় সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, “ইরানি বাহিনীর হুমকি থেকে আমাদের সেনাদের রক্ষায় দক্ষিণ ইরানে আত্মরক্ষামূলক হামলা চালানো হয়েছে।”

তিনি জানান, হামলার লক্ষ্যবস্তু ছিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং হরমুজ প্রণালিতে মাইন স্থাপনের চেষ্টা চালানো ইরানি নৌযান।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালিতে দুটি ইরানি নৌযানকে মাইন পেতে রাখতে দেখা যায়। পরে মার্কিন বাহিনী ওই দুটি নৌযান ধ্বংস করে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ–এর সাংবাদিক জেনিফার গ্রিফিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, মার্কিন সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসির দুটি নৌযান ধ্বংস করেছে। একইসঙ্গে ইরানের বন্দর আব্বাস এলাকায় একটি সারফেস-টু-এয়ার মিসাইল বা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অবস্থানেও হামলা চালানো হয়েছে।

হরমুজের গভীরে নতুন শক্তিতে নজর ইরানের । ছবিঃ সংগৃহীত

তিনি আরও জানান, ওই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন যুদ্ধবিমানকে লক্ষ্য করে সক্রিয় হয়েছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

তবে একাধিক সূত্রের বরাত দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, সাম্প্রতিক এসব হামলা ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে যাওয়ার ইঙ্গিত নয়।

এদিকে একইদিন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির খসড়া নিয়ে অগ্রগতি হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, “সব পক্ষের জন্য ভালো চুক্তি না হলে কোনো চুক্তিই হবে না।”

ট্রাম্প আরও বলেন, ইরানে মাটির নিচে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম, যেটিকে তিনি “নিউক্লিয়ার ডাস্ট” বলে উল্লেখ করেন, তা হয় যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে, নয়তো ইরানের ভেতরেই ধ্বংস করতে হবে। বিকল্প হিসেবে অন্য কোনো গ্রহণযোগ্য স্থানে তা সরিয়ে নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

একইসঙ্গে ট্রাম্প দাবি করেন, কাতার, পাকিস্তান, মিসর, জর্ডান ও তুরস্কসহ কয়েকটি দেশকে ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তিতে স্বাক্ষর করতে হবে। ইরান যুদ্ধের অবসানে বৃহত্তর আঞ্চলিক সমঝোতার অংশ হিসেবেই তিনি এ প্রস্তাব দেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার বলেন, যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি ভালো চুক্তিতে পৌঁছাবে, নয়তো অন্যভাবে পরিস্থিতি মোকাবিলা করবে।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়েছে। সোমবার এশিয়ার বেশির ভাগ শেয়ারবাজার ঊর্ধ্বমুখী ছিল, অন্যদিকে বৈশ্বিক তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়। বিশ্লেষকদের মতে, ইরান সংকট নিরসনে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত পাওয়ায় বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

জাপানের প্রধান শেয়ারসূচক নিক্কেই ২২৫ সকালে ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ৬৫ হাজার ৩২১ দশমিক ৫৬ পয়েন্টে পৌঁছায়। অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০ সূচক ০ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৮ হাজার ৬৯২ দশমিক ৭০ পয়েন্টে। অন্যদিকে চীনের সাংহাই কম্পোজিট সূচকও ০ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দক্ষিণ কোরিয়া ও হংকংয়ের শেয়ারবাজার বন্ধ ছিল। একইসঙ্গে মেমোরিয়াল ডে উপলক্ষে বন্ধ ছিল যুক্তরাষ্ট্রের আর্থিক বাজারও।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au