বিজ্ঞান ও প্রযুক্তি

ওপিটি জালিয়াতির অভিযোগে যুক্তরাষ্ট্রে নজরদারিতে ১০ হাজার বিদেশি শিক্ষার্থী

  • 7:26 pm - May 26, 2026
  • পঠিত হয়েছে:২১৫ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ মে- যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বহুল পরিচিত অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) কর্মসূচি নিয়ে বড় ধরনের তদন্ত শুরু করেছে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিই। তদন্তে প্রায় ১০ হাজার বিদেশি শিক্ষার্থী ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ উঠেছে। এতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার পর চাকরির সুযোগ পাওয়া নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ওপিটি হলো এফ-১ স্টুডেন্ট ভিসাধারীদের জন্য একটি বিশেষ কর্মসূচি, যার মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে নির্দিষ্ট সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজ করতে পারেন। সাধারণ শিক্ষার্থীরা ১২ মাস এবং বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বা স্টেম বিষয়ে পড়ুয়া শিক্ষার্থীরা সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত কাজের সুযোগ পান। অনেক আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য এটি ভবিষ্যতে এইচ-ওয়ান বি কর্মভিসা পাওয়ার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হয়।

তবে আইসিইর ভারপ্রাপ্ত পরিচালক টড লিওনস অভিযোগ করেছেন, ওপিটি কর্মসূচি এখন “জালিয়াতির কেন্দ্রবিন্দুতে” পরিণত হয়েছে। তদন্তে এমন বহু প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া গেছে, যাদের কাগজে-কলমে কার্যক্রম থাকলেও বাস্তবে কোনো অফিস বা কাজের অস্তিত্ব নেই।

তদন্তকারীরা জানান, কিছু প্রতিষ্ঠানের ঠিকানায় গিয়ে খালি ভবন, তালাবদ্ধ অফিস কিংবা একই ঠিকানায় একাধিক প্রতিষ্ঠানের নাম ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এমনকি একটি প্রতিষ্ঠানের সঙ্গে প্রায় ৫০০ শিক্ষার্থীর নাম যুক্ত থাকলেও প্রতিষ্ঠানটি দাবি করেছে সেখানে মাত্র তিনজন ওপিটি কর্মী রয়েছেন।

আরও উদ্বেগের বিষয় হলো, কিছু প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মকর্তাদের পরিবর্তে ভারতের যোগাযোগকারীদের কাছ থেকে উত্তর আসছিল বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।

বিশ্লেষকদের মতে, এই তদন্ত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় ধরনের সতর্ক সংকেত। কারণ, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে প্রযুক্তিখাতসহ বিভিন্ন শিল্পে কর্মী ছাঁটাই বেড়েছে, নতুন নিয়োগ কমেছে এবং ভিসা যাচাই আরও কঠোর হয়েছে। ফলে উচ্চশিক্ষার পর চাকরি পাওয়া এখন শুধু প্রতিযোগিতার বিষয় নয়, বরং বৈধতা ও নীতিগত যাচাইয়ের কঠিন পরীক্ষাও হয়ে উঠছে।

বিশেষজ্ঞরা বলছেন, ওপিটি কর্মসূচিতে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে ভবিষ্যতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নিয়ম আরও কঠোর হতে পারে। এতে যুক্তরাষ্ট্রকে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে বেছে নেওয়া অনেক শিক্ষার্থীর পরিকল্পনায়ও প্রভাব পড়তে পারে।

সূত্র: ইন্ডিয়া টুডে

এই শাখার আরও খবর

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au