বাংলাদেশ

বরিশালে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে বাসের ধাক্কা, একই পরিবারের তিনজন নিহত

  • 9:27 pm - May 26, 2026
  • পঠিত হয়েছে:২৪৯ বার
বরিশালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে বেপরোয়া গতির বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত গেছেন। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৬ মে- বরিশালের গৌরনদীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে দ্রুতগতির বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাটাজোর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা ফিরোজ মাহমুদ, তার স্ত্রী মনিয়া বেগম এবং তাদের শিশু কন্যা জান্নাত। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে যানজট থাকায় ফিরোজ মাহমুদ তার মোটরসাইকেলটি রাস্তার পাশে দাঁড় করিয়ে অপেক্ষা করছিলেন। এ সময় বরিশালগামী তাজ আনন্দ পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী তিনজনই গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। পরে উত্তেজিত জনতা ঘাতক বাসটিতে ভাঙচুর চালায়। তবে ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান।

এ দুর্ঘটনার জেরে প্রায় দুই ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ মিজানুর রহমান জানান, নিহত ফিরোজ মাহমুদ উজিরপুর উপজেলার আব্দুল হাকিমের ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। চালক ও তার সহকারীকে আটকের চেষ্টা চলছে। একই সঙ্গে মহাসড়কের যানজট নিরসন ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au