বিশ্ব

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

  • 3:23 am - May 27, 2026
  • পঠিত হয়েছে:২২৯ বার
ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর একদিনের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৭ মে- ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। একদিনের ব্যবধানে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে, যা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে জ্বালানি খাতে।

বার্তাসংস্থা প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার আশায় আন্তর্জাতিক বাজারে কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছিল। বিনিয়োগকারীরা ধারণা করছিলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমে এলে তেলের সরবরাহ স্বাভাবিক হবে।

তবে সোমবার যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালানোর ঘোষণা দিলে সেই আশাবাদে ধাক্কা লাগে। এর পরপরই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি শুরু হয়।

সর্বশেষ তথ্যে দেখা গেছে, ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ৯৮ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে। যদিও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলের দাম শুক্রবারের তুলনায় ৪ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৪ ডলারে নেমে এসেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত ও হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি এখনো তেলের বাজারকে প্রভাবিত করছে। বিশ্বের বড় অংশের জ্বালানি সরবরাহ এই নৌপথ দিয়ে পরিবহন হওয়ায় যেকোনো সামরিক উত্তেজনা সরাসরি বৈশ্বিক বাজারে প্রভাব ফেলছে।

তবে বাজারে এখনো কিছুটা ইতিবাচক মনোভাব রয়েছে। কারণ, অনেক বিনিয়োগকারী মনে করছেন হরমুজ প্রণালি দ্রুত পুনরায় পুরোপুরি সচল হতে পারে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার সম্ভাবনাও এখনো শেষ হয়ে যায়নি।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলের শেষ দিকে মধ্যপ্রাচ্য সংকটের কারণে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলারের ওপরে উঠে গিয়েছিল। যদিও পরে কিছুটা কমে এলেও নতুন হামলার ঘটনায় আবারও অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক তেলের বাজার।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা

ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au