১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন
মেলবোর্ন, ২৭ জুলাই: প্রায় ১৯ বছর পর আগামী ১ আগস্ট কলকাতায় ফিরছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে পশ্চিমবঙ্গে আবারও মতপ্রকাশের স্বাধীনতা,…
মেলবোর্ন, ২৮ মে- রাজধানীর মিরপুরে আলোচিত রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার আগামী ১ জুন থেকে শুরু হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৭ মে) বিকেলে ঝিনাইদহের শৈলকূপা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত মেধা ও মনন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, রামিসা হত্যাকাণ্ড ছিল অত্যন্ত নির্মম ও নৃশংস। এ ঘটনায় নিহত শিশুর বাবার হতাশার জবাব বিচারিক রায়ের মাধ্যমেই দেওয়া হবে। তিনি বলেন, “আমরা ন্যায়বিচার নিশ্চিত করব। ফাঁসির আসামিদের বিচার যত দ্রুত সম্ভব শেষ করতে যা যা করা প্রয়োজন, সরকার তা করবে।”
তিনি আরও বলেন, রামিসার বাবা গণমাধ্যমে হতাশা প্রকাশ করে বলেছিলেন, তিনি বিচার চান না, কারণ বিচার হবে না বলে তার বিশ্বাস। এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সেই হতাশার জবাব দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমেই দেওয়া হবে।
মন্ত্রী জানান, সরকার আগেই ঘোষণা দিয়েছিল এক সপ্তাহের মধ্যে মামলার চার্জশিট দেওয়া হবে এবং নির্ধারিত সময়ের আগেই তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করা হয়েছে। আগামী ১ জুন আদালত খোলার পরদিন থেকেই মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে।
শুধু রামিসা হত্যাকাণ্ড নয়, আছিয়া হত্যাকাণ্ডসহ অন্যান্য আলোচিত ফাঁসিযোগ্য মামলার বিচারও দ্রুত সম্পন্ন করা হবে বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
সম্প্রতি রামিসা হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে ঘটনার দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি উঠেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au