বাংলাদেশ

নিজ ইচ্ছা অনুযায়ী

বাবা-মা ও স্ত্রীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ

  • 12:40 am - June 03, 2026
  • পঠিত হয়েছে:১৭৮ বার
বাবা-মা ও স্ত্রীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ জুন- মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক বাণিজ্যমন্ত্রী এবং ভোলা-১ ও ভোলা-২ আসনের নয়বারের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদকে তার নিজ ইচ্ছা অনুযায়ী পারিবারিক কবরস্থানে বাবা-মা ও স্ত্রীর কবরের পাশে দাফন করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে তৃতীয় ও শেষ জানাজা শেষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

বিকেল সাড়ে ৪টার দিকে কোড়ালিয়া গ্রামে তার স্মৃতিবিজড়িত বাড়ির সামনে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, স্বজন, শুভাকাঙ্ক্ষী, আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে বাবা আজাহার আলী, মা ফাতেমা খানম এবং স্ত্রী আনোয়ারা বেগমের কবরের পাশে তাকে দাফন করা হয়।

তোফায়েল আহমেদের জানাজা ও দাফনকে কেন্দ্র করে ভোলা সদর উপজেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এর আগে মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটে ঢাকা থেকে তার মরদেহ বহনকারী হেলিকপ্টার ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকায় অবতরণ করে। সেখান থেকে মরদেহ অ্যাম্বুলেন্সে করে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হয়। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মান হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে মরদেহ নিজ গ্রাম কোড়ালিয়ায় নিয়ে যাওয়া হয়, যেখানে আরও দুটি জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বলেন, তোফায়েল আহমেদ শুধু একজন রাজনীতিক ছিলেন না, তিনি ছিলেন সাধারণ মানুষের নেতা। স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে দেশের রাজনৈতিক অঙ্গনে তার অবদান ছিল অসামান্য। ভোলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার অগ্রগতিতে তার ভূমিকা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

স্থানীয়দের অনেকে আবেগাপ্লুত হয়ে বলেন, তোফায়েল আহমেদের মৃত্যু ভোলাবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি। তার জানাজায় অংশ নিতে এবং শেষ বিদায়ে কবরে একমুঠো মাটি দিতে পেরে তারা নিজেদের সৌভাগ্যবান মনে করছেন।

সোমবার (১ জুন) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে তিনি পক্ষাঘাতসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ২০২৫ সালের ২৮ অক্টোবর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সিসিইউ এবং পরবর্তীতে আইসিইউতে নিবিড় চিকিৎসা দেওয়া হয়। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুবরণ করেন।

১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সহসভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন। স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন পর্যায়ে তার ভূমিকা তাকে জাতীয় রাজনীতিতে বিশেষ পরিচিতি এনে দেয়।

রাজনৈতিক জীবনে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন। স্বাধীনতার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং বিভিন্ন সময়ে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন ছাড়াও তিনি দীর্ঘ সময় সংসদ সদস্য হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করেন। সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা অধ্যায় পেরিয়ে শেষ পর্যন্ত জন্মভূমি ভোলার মাটিতেই চিরনিদ্রায় শায়িত হলেন দেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তোফায়েল আহমেদ। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ ভোলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au