খেলা

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

  • 4:16 am - June 04, 2026
  • পঠিত হয়েছে:৭ বার

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার মধ্যে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। এ কারণে মালির বিপক্ষে ম্যাচটিতে কোনো দর্শক বা গণমাধ্যমকর্মী উপস্থিত থাকতে পারবেন না।

ইরানি ফুটবল ফেডারেশনের ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার তুরস্কের আনতালিয়া রিসোর্টে মালির মুখোমুখি হবে ইরান। ম্যাচটি ক্লোজড-ডোর বা দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শুধু তাই নয়, গণমাধ্যমের প্রতিনিধিদেরও ম্যাচস্থলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

এ বিষয়ে ফেডারেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বকাপের আগে এই ম্যাচটি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান কোচের কৌশলগত পরিকল্পনা এবং ম্যাচের প্রস্তুতি গোপন রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও তুরস্কের আনতালিয়ায় দুটি পৃথক প্রশিক্ষণ ক্যাম্প করেছে ইরান। সেখানে এখন পর্যন্ত তিনটি প্রীতি ম্যাচ খেলেছে দলটি। এর মধ্যে নাইজেরিয়ার কাছে পরাজিত হলেও কোস্টারিকা ও গাম্বিয়ার বিপক্ষে জয় পেয়েছে তারা।

মালির বিপক্ষে ম্যাচ শেষ করেই আগামী শনিবার বিশ্বকাপের মূল বেস ক্যাম্পে যোগ দিতে মেক্সিকোর উদ্দেশে রওনা দেবে ইরান দল। এর আগে নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ফিফার অনুমোদন নিয়ে নিজেদের বেস ক্যাম্প পরিবর্তন করে ইরান। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা শহরে ক্যাম্প করার কথা থাকলেও পরে সেটি সরিয়ে মেক্সিকোর সীমান্তবর্তী শহর টিজুয়ানায় স্থানান্তর করা হয়।

বিশ্বকাপ চলাকালে টিজুয়ানা থেকেই সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ম্যাচ খেলতে যাবে ইরান। গ্রুপ পর্বে তাদের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলসে, যেখানে প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও বেলজিয়াম।

অন্যদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের প্রতিপক্ষ হবে তারকা ফুটবলার মোহাম্মদ সালাহর মিশর। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সিয়াটলে।

বিশ্বকাপের আগে কৌশল ও দলগত পরিকল্পনা প্রতিপক্ষের কাছ থেকে গোপন রাখতেই ইরানের এই ব্যতিক্রমী সিদ্ধান্ত বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। বিশেষ করে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে দলটি কোনো ধরনের তথ্য ফাঁসের ঝুঁকি নিতে চায় না বলেই ধারণা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

ইরানি হামলায় সব ফ্লাইট বাতিল করল ইজিপ্টএয়ার

মেলবোর্ন, ৪ জুন- কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় দুই দিনের সব ফ্লাইট বাতিল করেছে মিসরের রাষ্ট্রীয় বিমান সংস্থা…

মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

মেলবোর্ন, ৪ জুন- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের নেত্রী সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাতে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি…

বীর মুক্তিযোদ্ধা একেএম রহমতুল্লাহ আর নেই

মেলবোর্ন, ৪ জুন- সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি…

জেলা ডাকবাংলোয় মিলল মা ও মেয়ের মরদেহ

মেলবোর্ন, ৪ জুন-  বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে এক মা ও তার দুই মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে ডাকবাংলোর তৃতীয় তলার দুটি পৃথক…

প্রত্যাহার হচ্ছে প্রিপেইড মিটারের মাসিক চার্জ

মেলবোর্ন, ৪ জুন-  বিদ্যুতের প্রিপেইড মিটারে আরোপিত অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে এবং খুব শিগগিরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত…

দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড, আহতদের মধ্যে ৫ বাংলাদেশি

মেলবোর্ন, ৩ জুন- ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে দিল্লির বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au