বাংলাদেশ

মিরপুরের পর এবার পল্লবীতে একাকী নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • 2:24 pm - June 04, 2026
  • পঠিত হয়েছে:৭২ বার
মরদেহ উদ্ধার। প্রতিকী ছবি

মেলবোর্ন, ৪ জুন- রাজধানীর মিরপুরে এক বৃদ্ধার গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনা থামতে না থামতেই এবার ঢাকার পল্লবী এলাকা থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে আরেক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার সকালে পল্লবী থানাধীন সেকশন-৬ এলাকার ব্লক-সি, রোড-১০ এর ১৪ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে রাজধানীতে একাকী বসবাসকারী প্রবীণ ও মধ্যবয়সী ব্যক্তিদের নিরাপত্তা ও সামাজিক বিচ্ছিন্নতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সেলিনা আফরোজ দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন। তাঁর স্বামী মোবিনুল হক এবং দুই সন্তান বর্তমানে কানাডায় বসবাস করছেন। একসময় তিনিও পরিবারের সঙ্গে কানাডায় ছিলেন। তবে পারিবারিক বিরোধের কারণে প্রায় ১২ বছর আগে দেশে ফিরে এসে পৈতৃক সূত্রে পাওয়া পল্লবীর ফ্ল্যাটে একা বসবাস শুরু করেন।

পল্লবী থানা পুলিশ জানিয়েছে, গত ২৬ মে রাত প্রায় ১১টার দিকে সেলিনা আফরোজের সঙ্গে সর্বশেষ মোবাইল ফোনে কথা বলেন তাঁর ভাতিজা আশফাকুর রহমান। এরপর থেকে তাঁর সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি। পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে খোঁজ নিতে গিয়ে তাঁর ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হওয়ার বিষয়টি নজরে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে অর্ধগলিত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে কোনো এক সময়ে তাঁর মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় ধরে মরদেহ ফ্ল্যাটে পড়ে থাকায় সেটিতে পচন শুরু হয়।

মৃত সেলিনা আফরোজ ছিলেন প্রয়াত খলিলুর রহমান ও আফিয়া রহমানের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, পৈতৃক সম্পত্তি হিসেবে পাওয়া ওই ফ্ল্যাটে তিনি প্রায় এক দশকেরও বেশি সময় ধরে একাকী জীবনযাপন করছিলেন। প্রতিবেশীদের সঙ্গে তাঁর যোগাযোগও ছিল সীমিত।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর একটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।

ঘটনাটি এমন এক সময়ে ঘটলো, যখন কয়েকদিন আগেই একই এলাকার কাছাকাছি মিরপুর-৬ নম্বর সেকশনের একটি ফ্ল্যাট থেকে নূরজাহান বেগম নামে এক প্রবীণ নারীর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনায়ও দীর্ঘ সময় মৃত্যুর বিষয়টি অজানা ছিল। তাঁর সন্তানদের মধ্যে একজন যুগ্মসচিব, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং একজন বিদেশে বসবাস করলেও মৃত্যুর কয়েকদিন পর মরদেহ উদ্ধার হওয়ায় ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

পরপর দুটি ঘটনায় রাজধানীতে একাকী বসবাসকারী নারী ও প্রবীণদের জীবনযাপন, সামাজিক বিচ্ছিন্নতা এবং পারিবারিক যোগাযোগের সংকট নতুন করে সামনে এসেছে। সমাজবিজ্ঞানীরা বলছেন, নগরজীবনে পারিবারিক বন্ধন শিথিল হয়ে যাওয়ার কারণে অনেক মানুষ নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন। তাদের অনেকের অসুস্থতা, দুর্ঘটনা কিংবা মৃত্যুর ঘটনাও দীর্ঘ সময় পর্যন্ত অজানা থেকে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, একই এলাকায় অল্প সময়ের ব্যবধানে দুই নারীর মরদেহ উদ্ধার হওয়ার ঘটনা উদ্বেগজনক। তারা মনে করছেন, একাকী বসবাসকারী ব্যক্তিদের খোঁজখবর রাখা এবং তাদের জন্য সামাজিক সহায়তা ব্যবস্থা আরও শক্তিশালী করা প্রয়োজন।

পুলিশ জানিয়েছে, সেলিনা আফরোজের মৃত্যুর ঘটনায় আপাতত কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই শাখার আরও খবর

আইএস-সম্পৃক্ত নারীদের প্রত্যাবর্তন ইস্যুতে ১৫০ নথি গোপন, অ্যালবানিজ সরকারের বিরুদ্ধে নতুন বিতর্ক

মেলবোর্ন, ১৩ জুন- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের নেতৃত্বাধীন লেবার সরকার সিরিয়ায় অবস্থানরত আইএস–সম্পৃক্ত নারীদের (আইএস ব্রাইড) দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে প্রায় ১৫০টি সরকারি নথি…

গোপন ক্যামেরায় পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ, সিডনি বিশ্ববিদ্যালয়ে শুরু জরুরি তদন্ত

মেলবোর্ন, ১৩ জুন- অস্ট্রেলিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান সিডনি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। গোপন ক্যামেরা ব্যবহার করে পরীক্ষার প্রশ্ন ধারণ…

কুমিল্লার দুর্গাপূজা সহিংসতার মূলহোতা বাহারউদ্দিন কলকাতায় গ্রেপ্তার

মেলবোর্ন, ১৩ জুন: ২০২১ সালের কুমিল্লার দুর্গাপূজাকে কেন্দ্র করে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতার মূল পরিকল্পনাকারী বাহারউদ্দিনকে ভারতের কলকাতায় আটক করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া…

মার্কিন হামলায় মৃত্যুর আগে সুরেশ বলেছিলেন, ‘আমি নিরাপদে বাড়ি ফিরব’

মেলবোর্ন, ১৩ জুন- ওমান উপসাগরে মার্কিন সামরিক হামলায় নিহত ভারতীয় নাবিক পাটনালা সুরেশের শেষ কথাগুলো এখনো ভুলতে পারছেন না তার স্ত্রী পাটনালা ভার্গবী। মাত্র কয়েকদিন…

ইতিহাসগড়া জয়ে বিশ্বকাপ শুরু স্বাগতিক যুক্তরাষ্ট্রের

মেলবোর্ন, ১৩ জুন- নিজেদের মাটিতে ফিরেছে ফুটবল বিশ্বকাপ, আর সেই প্রত্যাবর্তনের মঞ্চে ইতিহাস গড়েই অভিযান শুরু করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে প্রায় ৭১ হাজার…

নজরুলগীতি ও দেশাত্মবোধক গানে বিভাগসেরা কুড়িগ্রামের অনুশ্রী, জাতীয় পদকের স্বপ্ন

মেলবোর্ন, ১৩ জুন- বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী অনুশ্রী রায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এ এক অনন্য কৃতিত্বের নজির স্থাপন করেছে। প্রতিযোগিতার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au