বাংলাদেশ

সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, আহত কন্যাশিশু

  • 2:17 pm - June 05, 2026
  • পঠিত হয়েছে:১৬০ বার
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ জুন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের চাপায় অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রী ও চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহত দম্পতির এক কন্যাশিশু আহত হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকাল ৬টার দিকে বেলকুচি উপজেলার মেঘুল্লা এলাকায় বাসস্ট্যান্ডসংলগ্ন সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস মেঘুল্লা এলাকায় পৌঁছালে একটি অটোভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রী ও চালক গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের উদ্ধার করার চেষ্টা করেন। তবে তাদের আঘাত এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হওয়া দম্পতির কন্যাশিশুকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।

বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবির হানিফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এনায়েতপুর থেকে ঢাকার উদ্দেশে যাওয়া একটি যাত্রীবাহী বাস মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় একটি অটোভ্যানকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রী ও চালক নিহত হয়েছেন এবং এক শিশু আহত হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে। দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ করছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au