বাংলাদেশ

মে ২০২৬: বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে নতুন উদ্বেগজনক চিত্র প্রকাশ

  • 3:02 pm - June 05, 2026
  • পঠিত হয়েছে:১৯৮ বার
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে নতুন উদ্বেগজনক চিত্র প্রকাশ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ জুন- বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার পরিস্থিতি নিয়ে একটি নতুন ফ্যাক্ট শিটে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। ‘এসএএমআইডিএইচ’ নামের একটি গবেষণা ও বিশ্লেষণভিত্তিক এই প্রতিবেদনের শিরোনাম “ভলিউম–০৫”, যা ‘সানাতনী রিসার্চ অ্যান্ড আইটি লিমিটেড’ এবং ‘সানাতনী ফাউন্ডেশন’-এর যৌথ তত্ত্বাবধানে প্রস্তুত করা হয়েছে।

প্রতিবেদনে বিশেষভাবে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী, অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের ওপর বিভিন্ন ধরনের সহিংসতা, সামাজিক চাপ, ভূমি-সংক্রান্ত বিরোধ এবং নিরাপত্তাহীনতার একটি সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে ঘটনার সংখ্যা ও ধরন উভয়ই বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনের একটি অংশে এপ্রিল ২০২৬ মাসের তথ্য বিশ্লেষণ করে মোট ৮৬টি নির্যাতনের ঘটনা নথিভুক্ত করার দাবি করা হয়েছে। এসব ঘটনার মধ্যে সবচেয়ে বেশি ছিল সন্ত্রাসী হামলা, যা ২০টি বা মোট ঘটনার প্রায় ২৩ শতাংশ। এরপর চুরি ও লুটপাট ১৪টি, হত্যাকাণ্ড ১২টি, ভূমি দখল ১০টি এবং শারীরিক নির্যাতনের ৮টি ঘটনা উল্লেখ করা হয়েছে।

এছাড়া প্রতিবেদনে ধর্ম অবমাননার ৫টি, ধর্ষণের ৫টি, অপহরণের ৩টি, মন্দির ভাঙচুরের ৩টি, ধর্মীয় অনুভূতিতে আঘাতের ৩টি, চাঁদাবাজির ২টি এবং ধর্মান্তরকরণের ১টি ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানানো হয়।

ফ্যাক্ট শিটে বলা হয়েছে, এসব ঘটনা বিচ্ছিন্ন নয় বরং দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে ঘটছে, যা সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি করছে। প্রতিবেদনের বিশ্লেষণে দাবি করা হয়, কিছু এলাকায় লক্ষ্যবস্তু করে সহিংসতা, সামাজিক হয়রানি এবং সম্পত্তি দখলের প্রবণতা দেখা যাচ্ছে।

প্রতিবেদনে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ধরনকে কয়েকটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ধর্মীয় উপাসনালয় ও মন্দিরে হামলা, জমি ও সম্পত্তি জবরদখল, স্থানীয় বিরোধকে কেন্দ্র করে সহিংসতা, এবং গ্রামীণ এলাকায় ভয়ভীতি দেখিয়ে বাস্তুচ্যুত করার ঘটনা।

‘এসএএমআইডিএইচ’ নামের একটি গবেষণা ও বিশ্লেষণভিত্তিক উদ্যোগের পক্ষ থেকে প্রকাশিত এই প্রতিবেদনের শিরোনাম “ভলিউম–০৫”। ছবিঃ সংগৃহীত

কারণ বিশ্লেষণে চারটি বিষয়কে প্রধান হিসেবে উল্লেখ করা হয়েছে। এগুলো হলো আইন প্রয়োগের দুর্বলতা ও জবাবদিহিতার অভাব, রাজনৈতিক প্রভাব ও স্থানীয় সহায়তা, অর্থনৈতিক দুর্বলতা এবং বিদ্যমান সাম্প্রদায়িক উত্তেজনা।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঘটনার কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে দীর্ঘমেয়াদি নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। অনেক পরিবার তাদের বসবাসের স্থান পরিবর্তনের কথা ভাবছে বলে এতে উল্লেখ করা হয়েছে। এর ফলে তাদের ধর্মীয় স্বাধীনতা, সামাজিক অংশগ্রহণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়ছে।

প্রস্তাবিত সুপারিশে আইন প্রয়োগকারী সংস্থার কার্যকারিতা ও জবাবদিহিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সংখ্যালঘুদের সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করা, স্থানীয় পর্যায়ে সহনশীলতা ও আন্তঃধর্মীয় সম্প্রীতি জোরদার করা এবং নজরদারি ব্যবস্থা শক্তিশালী করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিবেদনের উপসংহারে বলা হয়েছে, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ প্রয়োজন, যেখানে আইন প্রয়োগ, সামাজিক সচেতনতা এবং রাজনৈতিক সদিচ্ছা একসঙ্গে কাজ করবে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au