বিনোদন

বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা নিয়ে উদ্বেগ, মুখ খুললেন ভারতীয় অভিনেতা মনোজ যোশী

  • 11:25 pm - June 08, 2026
  • পঠিত হয়েছে:১৯০ বার
ভারতীয় অভিনেতা মনোজ যোশী ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন,  ৮ জুন- বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা মনোজ যোশী। দেশটির বিভিন্ন এলাকায় হিন্দুদের ওপর হামলা ও সহিংসতার অভিযোগের প্রেক্ষাপটে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে অনেক ঘটনার ব্যাপক আলোচনা হলেও বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগগুলো অনেক সময় যথাযথ গুরুত্ব পায় না।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক প্রতিক্রিয়ায় মনোজ যোশী বলেন, গাজা বা ফিলিস্তিনে কোনো ঘটনা ঘটলে বিশ্বজুড়ে মানুষ সরব হয়ে ওঠে। কিন্তু বাংলাদেশে কোনো হিন্দু নিহত হলে সে বিষয়ে খুব কম মানুষই প্রকাশ্যে কথা বলেন। বিষয়টি তাকে ব্যথিত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

অভিনেতার এই বক্তব্য আসে ময়মনসিংহে ২৭ বছর বয়সী দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট আলোচনার মধ্যে। গত ১৮ ডিসেম্বর একদল লোক তাকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করে এবং পরে তার মরদেহে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ ওঠে। ঘটনাটি বাংলাদেশ ও ভারতের বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।

তবে পরবর্তীতে বাংলাদেশ কর্তৃপক্ষ জানায়, দীপু চন্দ্র দাসের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা সি আর আবরার নিহতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কেও কিছুটা উত্তেজনা দেখা দেয়। ভারত সরকার এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে উদ্বেগ জানায়।

এরই মধ্যে আরেকটি ঘটনায় বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীপু চন্দ্র দাস হত্যার কয়েক দিনের মাথায় অমৃত মণ্ডল নামে আরেক হিন্দু ব্যক্তিকে চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। দুটি ঘটনাই সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এখন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। একই সঙ্গে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা।

এই শাখার আরও খবর

স্বামীকে শেষবিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি

 মেলবোর্ন, ২১ আগষ্ট-  স্বামীকে শেষবারের মতো বিদায় জানিয়ে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।…

সাংবাদিক দেবাশীষসহ ৪ জনের মরদেহের অপেক্ষায় পরিবার ও সহকর্মীরা

মেলবোর্ন, ২১ আগষ্ট- ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই পরিবারের চারজনের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন স্বজন…

বিয়ের জন্য চাপ দেওয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, মরদেহে পেট্রল ঢেলে আগুন

মেলবোর্ন, ২১ আগষ্ট- নওগাঁর ধামইরহাটে বিয়ের জন্য চাপ দেওয়ায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর মরদেহে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক ইউপি…

জামায়াত-শিবির নিষিদ্ধের পক্ষে রাজনৈতিক ঐকমত্য চান নুরুল হক

মেলবোর্ন, ২১ আগষ্ট- প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান…

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ‘কিংমেকার’ ক্রিপ্টো, এআই ও অনলাইন বেটিং

মেলবোর্ন, ২১ আগষ্ট- যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অর্থায়নের চিত্র বদলে যাচ্ছে। ওয়াল স্ট্রিট, ওষুধ, জ্বালানি ও গণমাধ্যমের মতো দীর্ঘদিনের প্রভাবশালী শিল্পের পাশাপাশি এবার ক্রিপ্টোকারেন্সি,…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্যের দাবি

মেলবোর্ন, ২০ আগষ্ট- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী শিক্ষার্থীকে নিজ মেসে মারধর এবং জাতিগত ও সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au