বিশ্ব

ফিলিপাইনের শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩২

  • 1:08 pm - June 09, 2026
  • পঠিত হয়েছে:৮৯ বার
ফিলিপাইনের শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩২ ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন,  ৯ জুন-  দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপ উপকূলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ৭ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানার পর ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করে বিভিন্ন এলাকা থেকে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমর প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিন্দানাও দ্বীপের উপকূলীয় অঞ্চলে। প্রবল কম্পনের কারণে বহু ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের খুঁজে বের করার কাজ চালিয়ে যাচ্ছে।

ভূমিকম্পের পরপরই ফিলিপাইন ছাড়াও ইন্দোনেশিয়া, জাপান ও অস্ট্রেলিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বড় ধরনের ঢেউ আঘাত হানার আশঙ্কায় উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে কয়েক ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণের পর কিছু অঞ্চলের সতর্কতা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় টেলিভিশন চ্যানেলে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, জনপ্রিয় ফাস্টফুড চেইন জলিবির একটি রেস্তোরাঁ সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়া বিভিন্ন শহরে সড়ক ফেটে যাওয়া, ভবনের দেয়ালে বড় ধরনের ফাটল এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটার খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের কারণে বেশ কয়েকটি পাহাড়ি এলাকায় বড় ধরনের ভূমিধসের ঘটনাও ঘটেছে। এতে অনেক সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় সেনাবাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও জরুরি সেবা সংস্থাগুলো যৌথভাবে কাজ করছে।

ফিলিপাইন ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। তবে সাম্প্রতিক এই ভূমিকম্পকে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

কর্তৃপক্ষ আশঙ্কা করছে, উদ্ধার অভিযান এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি অবস্থা জারি করে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার কাজ চলছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

স্বামীকে শেষবিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি

 মেলবোর্ন, ২১ আগষ্ট-  স্বামীকে শেষবারের মতো বিদায় জানিয়ে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।…

সাংবাদিক দেবাশীষসহ ৪ জনের মরদেহের অপেক্ষায় পরিবার ও সহকর্মীরা

মেলবোর্ন, ২১ আগষ্ট- ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই পরিবারের চারজনের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন স্বজন…

বিয়ের জন্য চাপ দেওয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, মরদেহে পেট্রল ঢেলে আগুন

মেলবোর্ন, ২১ আগষ্ট- নওগাঁর ধামইরহাটে বিয়ের জন্য চাপ দেওয়ায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর মরদেহে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক ইউপি…

জামায়াত-শিবির নিষিদ্ধের পক্ষে রাজনৈতিক ঐকমত্য চান নুরুল হক

মেলবোর্ন, ২১ আগষ্ট- প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান…

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ‘কিংমেকার’ ক্রিপ্টো, এআই ও অনলাইন বেটিং

মেলবোর্ন, ২১ আগষ্ট- যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অর্থায়নের চিত্র বদলে যাচ্ছে। ওয়াল স্ট্রিট, ওষুধ, জ্বালানি ও গণমাধ্যমের মতো দীর্ঘদিনের প্রভাবশালী শিল্পের পাশাপাশি এবার ক্রিপ্টোকারেন্সি,…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্যের দাবি

মেলবোর্ন, ২০ আগষ্ট- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী শিক্ষার্থীকে নিজ মেসে মারধর এবং জাতিগত ও সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au