বাংলাদেশ

অস্ত্রের মুখে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

  • 12:44 pm - June 10, 2026
  • পঠিত হয়েছে:২০৫ বার
অস্ত্রের মুখে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ জুন- কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী এলাকায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ডাকাতির পাশাপাশি পরিবারের দুই সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া এলাকায় প্রবাসী ফুরুক আহমদ চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল বাড়ির গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। একপর্যায়ে ডাকাতরা প্রবাসীর স্ত্রী ও কন্যাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, ডাকাতরা বাড়ির আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। পুরো ঘটনায় পরিবারটি মারাত্মক মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

ঘটনার পর স্থানীয়রা আহত মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। স্বজনদের দাবি, মেয়েটির শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের স্বজন সাইদুল ইসলাম ফারুক জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান মা ও মেয়ে ভীতসন্ত্রস্ত অবস্থায় আলাদা কক্ষে বসে আছেন। বিশেষ করে তরুণীর শারীরিক ও মানসিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে তিনি দাবি করেন।

ঘটনার খবর পেয়ে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন রেজাউল করিম, মেহেদী, বাবু, কেফায়েত ও তানজিদ। অপর একজনের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ মাসুদ বলেন, ডাকাতির ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভোররাত থেকে পরিচালিত অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চারজনকে ভুক্তভোগীরা ঘটনার সঙ্গে জড়িত হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিভিন্ন দিক তদন্ত করা হচ্ছে। ডাকাতি, ধর্ষণ এবং লুটপাটের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় তীব্র উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au