অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়াকে সিরিজে প্রথমবার হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

  • 1:28 am - June 12, 2026
  • পঠিত হয়েছে:১৭৯ বার
অস্ট্রেলিয়াকে সিরিজে প্রথমবার হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ জুন- ৪০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে টাইগাররা।

বৃহস্পতিবার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। বৃষ্টির কারণে ম্যাচ একাধিকবার বাধাগ্রস্ত হলেও ৪২ ওভারে সফরকারীরা সংগ্রহ করে ১৮৭ রান। পরে ডাকওয়ার্থ–লুইস–স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৯২ রান। সেই লক্ষ্য ৫ উইকেট হাতে রেখে সহজেই টপকে যায় মেহেদী মিরাজের দল।

ইনিংসের শুরুতেই অস্ট্রেলিয়াকে চাপে ফেলে বাংলাদেশ। কোনো রান যোগ হওয়ার আগেই তিন উইকেট হারায় সফরকারীরা, যা ওয়ানডে ইতিহাসে ১০২৪ ম্যাচে প্রথমবারের মতো ঘটল। শুরুটা করেন তাসকিন আহমেদ, টানা দুই ম্যাচে ম্যাথু শর্টকে আউট করে দেন তিনি। পরে মোস্তাফিজুর রহমান কুপার কনোলিকে ফিরিয়ে দেন এবং একই ওভারে আউট হন ম্যাট রেনশ। ফলে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া।

এরপর অ্যালেক্স ক্যারি কিছুটা প্রতিরোধ গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ১৮তম ওভারে জশ ইংলিসকে আউট করেন তানভীর ইসলাম। ৮১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। তবে সপ্তম উইকেটে জেভিয়ার বার্টলেট ও মার্নাস লাবুশেন ১০৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে ১৮৭ রানে নিয়ে যান।

বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান নেন তিনটি করে উইকেট, তানভীর ইসলাম শিকার করেন দুইটি।

লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই আউট হন তানজিদ তামিম। তবে এরপর সৌম্য সরকার ও শান্ত মিলে গড়েন ৮৬ রানের জুটি। সৌম্য ৪২ রান করে আউট হলে ভাঙে জুটি।

এরপর শান্ত ৪২ রানে ফিরলে চাপ তৈরি হয় বাংলাদেশ শিবিরে। তবে তিনি এর আগে ওয়ানডেতে দুই হাজার রান পূর্ণ করে নতুন মাইলফলক স্পর্শ করেন, দেশের ১১তম ব্যাটার হিসেবে এই অর্জন গড়েন তিনি।

লিটন দাস ২১ রান করে ফিরে যান, ক্যামরুন গ্রিনের বাউন্সারে গ্লাভসে লেগে ক্যাচ দেন তিনি। পরে মোসাদ্দেক হোসেন শুরুটা ভালো করলেও ১৪৪ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ।

তবে শেষদিকে দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচ ধরে রাখেন মধ্য ও নিম্নক্রমের ব্যাটাররা। শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখে লক্ষ্য পার করে ইতিহাস গড়ে বাংলাদেশ, নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au