অস্ট্রেলিয়া

নতুন আরেকটি জরিপে ইতিহাস গড়ল ওয়ান নেশন

প্রাইমারি ভোটে প্রথমবারের মতো শীর্ষ অবস্থানে উঠে এসেছে পলিন হ্যানসনের ওয়ান নেশন।

  • 8:47 pm - June 14, 2026
  • পঠিত হয়েছে:১৭২ বার
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হওয়ার আত্মবিশ্বাস প্রকাশ করেছেন ওয়ান নেশন নেত্রী পলিন হ্যানসন। ছবি: Facebook

মেলবোর্ন, ১৪ জুন: অস্ট্রেলিয়ার রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে নতুন একটি জাতীয় জনমত জরিপ। সাম্প্রতিক রিজলভ পলিটিক্যাল মনিটর জরিপে দেখা গেছে, ওয়ান নেশন নেত্রী পলিন হ্যানসন পছন্দের প্রধানমন্ত্রী হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ-কে ছাড়িয়ে গেছেন। একই সঙ্গে প্রথমবারের মতো ওয়ান নেশন প্রাইমারি ভোটের হিসাবেও শীর্ষ অবস্থানে উঠে এসেছে।

সিডনি মর্নিং হেরাল্ডের জন্য পরিচালিত রিজলভ পলিটিক্যাল মনিটর জরিপটি ৮ থেকে ১৩ জুনের মধ্যে ১,৮০১ জন ভোটারের অংশগ্রহণে সম্পন্ন হয়। জরিপে ওয়ান নেশনের প্রাইমারি ভোট ৫ শতাংশ পয়েন্ট বেড়ে ২৯ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে ক্ষমতাসীন লেবার পার্টির সমর্থন সামান্য কমে ২৮ শতাংশে নেমে এসেছে। বিরোধী জোট কোয়ালিশনের সমর্থন ৩ শতাংশ পয়েন্ট কমে ২০ শতাংশে দাঁড়িয়েছে, যা তাদের জন্য রেকর্ড সর্বনিম্ন ফলাফল।

পছন্দের প্রধানমন্ত্রী প্রশ্নে পলিন হ্যানসন পেয়েছেন ৩৩ শতাংশ সমর্থন, যেখানে অ্যান্থনি আলবানিজের সমর্থন ২৯ শতাংশ। জরিপে অংশগ্রহণকারীদের ২২ শতাংশ এখনও সিদ্ধান্তহীন বলে জানিয়েছেন।

এদিকে বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেলর পেয়েছেন ১৬ শতাংশ সমর্থন। তবে আলবানিজ ও টেলরের সরাসরি তুলনায় আলবানিজ ৩১ শতাংশ এবং টেলর ৩২ শতাংশ সমর্থন পেয়েছেন, যদিও ৩৬ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্তহীন রয়েছেন।

জরিপ বিশ্লেষক জিম রিডের মতে, ওয়ান নেশনের জনপ্রিয়তা শুধু ঐতিহ্যগত রক্ষণশীল ভোটারদের মধ্যেই সীমাবদ্ধ নেই। দলটি এখন অভিবাসী ও অ-শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যেও সমর্থন বাড়াতে সক্ষম হয়েছে। তিনি বলেন, কিছু অভিবাসী ভোটারের মধ্যে উচ্চমাত্রার অভিবাসনবিরোধী মনোভাবও এই প্রবণতার পেছনে কাজ করছে।

পছন্দের প্রধানমন্ত্রী হিসেবে আলবানিজকে ছাড়িয়ে গেলেন পলিন হ্যানসন, বাড়ছে ওয়ান নেশনের জনসমর্থন । ছবি: নিউজওয়ার/মার্টিন ওলম্যান

নেতৃত্ব মূল্যায়নের ক্ষেত্রেও চ্যালেঞ্জের মুখে রয়েছেন প্রধানমন্ত্রী আলবানিজ। জরিপে ৩৫ শতাংশ ভোটার তাঁর পারফরম্যান্সকে ভালো বা খুব ভালো বলেছেন, বিপরীতে ৫৫ শতাংশ নেতিবাচক মূল্যায়ন দিয়েছেন। অন্যদিকে অ্যাঙ্গাস টেলর ৩৮ শতাংশ ইতিবাচক এবং ৩২ শতাংশ নেতিবাচক মূল্যায়ন পেয়েছেন।

বিশ্লেষকদের মতে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আবাসন সংকট, অভিবাসন নীতি এবং প্রধান দুই দলের প্রতি ভোটারদের

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au