১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান
বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন এই বহরে থাকবে চারটি ওয়াইড-বডি এ৩৫০-৯০০…
মেলবোর্ন, ১৬ জুন- দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৬ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সোমবার (১৫ জুন) প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় একজন নিশ্চিত হাম রোগী এবং তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন।
মৃতদের মধ্যে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগের একজন করে রয়েছেন। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৬ জনে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত একদিনে নতুন করে ৬৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৯৭২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১০ হাজার ৩৮৭ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৮৬ হাজার ৯২৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
পরিসংখ্যান অনুযায়ী, একই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৪৬৭ জন। তাদের মধ্যে ৬৭ হাজার ৮৭৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচিতে শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে আক্রান্তদের দ্রুত চিকিৎসা ও সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেছেন তারা।
স্বাস্থ্য অধিদফতর দেশের বিভিন্ন এলাকায় টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভিভাবকদের শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে, কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী দিনগুলোতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au