বাংলাদেশ

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

  • 8:26 pm - June 17, 2026
  • পঠিত হয়েছে:৩৯৯ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী অনুশ্রী রায় নতুন এক গৌরবময় সাফল্য অর্জন করেছে। তার এই কৃতিত্বে পরিবার, শিক্ষক, সহপাঠী ও স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের জোয়ার বইছে।

এর আগে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ধারাবাহিকভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করে অনুশ্রী। গত ১৬ জুন ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশাত্মবোধক গান বিভাগে প্রথম স্থান এবং নজরুল সঙ্গীত বিভাগে তৃতীয় স্থান অর্জন করে সে।

অনুশ্রী রায় বর্তমানে রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব নবনীদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তার জন্ম কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাপারভিটা মণ্ডলের হাট এলাকায়। শৈশবের একটি বড় সময় কেটেছে ঢাকার স্বামীবাগ আশ্রম সংলগ্ন এলাকায়। শিক্ষাজীবনের শুরু কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে মায়ের কর্মস্থল পরিবর্তনের কারণে পরিবার রংপুরে স্থানান্তরিত হলে সেখানেই তার পড়াশোনা ও সাংস্কৃতিক চর্চা অব্যাহত থাকে।

ছোটবেলা থেকেই গান, নাচ, অভিনয়, আবৃত্তি ও ভাগবত পাঠের প্রতি গভীর আগ্রহ ছিল অনুশ্রীর। কক্সবাজারের ‘সৃজন সংগীত ভুবন’-এ প্রশিক্ষক প্রিয়া দত্তের তত্ত্বাবধানে তার সংগীতের হাতেখড়ি হয়। পরবর্তীতে রতন কুমার সরকার ও পুষ্পজিত রায়ের কাছ থেকেও সংগীতের নানা দিকনির্দেশনা পেয়েছে সে।

ছবিঃ সংগৃহীত

ইতোমধ্যে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছে অনুশ্রী। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনের পাশাপাশি ‘নতুন কুঁড়ি’সহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছে।

অনুশ্রীর মা মনিকা রায় বলেন, “মেয়ের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। তার শিক্ষক-শিক্ষিকা, শুভাকাঙ্ক্ষী এবং যারা তাকে উৎসাহ দিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। সবাই যেন তার জন্য আশীর্বাদ করেন, সে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করতে পারে।”

সঙ্গীত প্রশিক্ষক প্রিয়া দত্ত বলেন, “অনুশ্রী অত্যন্ত মেধাবী, নিষ্ঠাবান ও পরিশ্রমী। তার এই অর্জন আমাদের সবার জন্য গর্বের। জাতীয় পর্যায়ে সে যে সাফল্য দেখিয়েছে, তা তার দীর্ঘদিনের সাধনা ও পরিশ্রমের ফল।”
অনুশ্রীর বাবা কমল কান্তি রায় বলেন, “মেয়ের এই সাফল্যে আমরা গর্বিত। সে যেন ভবিষ্যতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সেজন্য সবার আশীর্বাদ কামনা করছি।”

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জনের মাধ্যমে অনুশ্রী শুধু তার পরিবার নয়, কুড়িগ্রাম, রংপুর বিভাগ এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্যও গৌরব বয়ে এনেছে। তার এই অর্জনে শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানাচ্ছেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা ও আশীর্বাদ করছেন।

এই শাখার আরও খবর

বিয়ের জন্য চাপ দেওয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, মরদেহে পেট্রল ঢেলে আগুন

মেলবোর্ন, ২১ আগষ্ট- নওগাঁর ধামইরহাটে বিয়ের জন্য চাপ দেওয়ায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর মরদেহে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক ইউপি…

জামায়াত-শিবির নিষিদ্ধের পক্ষে রাজনৈতিক ঐকমত্য চান নুরুল হক

মেলবোর্ন, ২১ আগষ্ট- প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান…

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ‘কিংমেকার’ ক্রিপ্টো, এআই ও অনলাইন বেটিং

মেলবোর্ন, ২১ আগষ্ট- যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অর্থায়নের চিত্র বদলে যাচ্ছে। ওয়াল স্ট্রিট, ওষুধ, জ্বালানি ও গণমাধ্যমের মতো দীর্ঘদিনের প্রভাবশালী শিল্পের পাশাপাশি এবার ক্রিপ্টোকারেন্সি,…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্যের দাবি

মেলবোর্ন, ২০ আগষ্ট- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী শিক্ষার্থীকে নিজ মেসে মারধর এবং জাতিগত ও সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের…

পারস্পরিক আস্থা ও মর্যাদাপূর্ণ আমন্ত্রণ না হলে ভারতে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা কম: উপদেষ্টা

মেলবোর্ন, ২০ আগষ্ট- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী মাসে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরের সম্ভাবনা এখনো ‘ক্ষীণ’। দুই দেশের মধ্যে নির্দিষ্ট কিছু বিষয়ে পারস্পরিক…

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হলে কী বদলাবে, কেন উদ্বিগ্ন ভারত?

মেলবোর্ন, ২০ আগষ্ট- সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে মক্কা চুক্তি স্বাক্ষরের পরপরই তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি শাফাক একটি প্রতিবেদনে বাংলাদেশকে ওই চুক্তিতে যুক্ত করার সম্ভাবনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au