খেলা

মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন ইংল্যান্ডের কেইন

  • 4:34 pm - June 18, 2026
  • পঠিত হয়েছে:২০৬ বার
মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন ইংল্যান্ডের কেইন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ জুন- বিশ্বকাপের ‘এল’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড। বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করে একাধিক রেকর্ড গড়েছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। একটি রেকর্ডে তিনি ছাড়িয়ে গেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে, অন্যদিকে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে উঠে এসেছেন তিনি।

ম্যাচের ১২ মিনিটে পেনাল্টি থেকে ইংল্যান্ডকে এগিয়ে দেন কেইন। যদিও প্রথম প্রচেষ্টায় তাঁর শট ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। তবে শট নেওয়ার আগেই গোললাইন ছেড়ে এগিয়ে আসায় পুনরায় পেনাল্টি নেওয়ার নির্দেশ দেন রেফারি। দ্বিতীয় সুযোগে আর কোনো ভুল করেননি ইংল্যান্ডের এই স্ট্রাইকার।

বিশ্বকাপে এটি ছিল কেইনের পঞ্চম পেনাল্টি গোল। টাইব্রেকার বাদ দিলে বিশ্বকাপের মূল খেলায় পেনাল্টি থেকে এত গোল আর কোনো ফুটবলার করতে পারেননি। এর আগে লিওনেল মেসি, ইউসেবিও, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও রব রেনসেনব্রিঙ্ক চারটি করে পেনাল্টি গোল করে যৌথভাবে শীর্ষে ছিলেন। পঞ্চম গোল করে তাদের সবাইকে ছাড়িয়ে একক রেকর্ড গড়লেন কেইন।

এছাড়া গোল করার মাধ্যমে আরেকটি অনন্য কীর্তিও গড়েন তিনি। ডেভিড ব্যাকহামের পর দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কৃতিত্ব অর্জন করেন কেইন। তিনি ২০১৮, ২০২২ ও ২০২৬ বিশ্বকাপে গোল করেছেন। এর আগে ব্যাকহাম ১৯৯৮, ২০০২ ও ২০০৬ বিশ্বকাপে গোল করেছিলেন।

তবে রেকর্ডের গল্প এখানেই শেষ হয়নি। ম্যাচের ৪২ মিনিটে হেড থেকে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন কেইন। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে তাঁর মোট গোলসংখ্যা দাঁড়ায় ১০-এ। ফলে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় গ্যারি লিনেকারের পাশে জায়গা করে নিয়েছেন তিনি। লিনেকারও বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সিতে ১০টি গোল করেছিলেন।

৩২ বছর বয়সী এই ফরোয়ার্ডের সামনে এখন বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতার একক রেকর্ড গড়ার সুযোগ রয়েছে। টুর্নামেন্টে আরও একটি গোল করলেই তিনি পেছনে ফেলবেন লিনেকারকে।

অন্যদিকে জাতীয় দলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড অনেক আগেই নিজের করে নিয়েছেন কেইন। ইংল্যান্ডের জার্সিতে এখন পর্যন্ত তাঁর গোলসংখ্যা ৮১। দ্বিতীয় স্থানে থাকা ওয়েইন রুনির গোল ৫৩টি।

ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোলের রাতে তাই শুধু দলের জয়ই নয়, ব্যক্তিগত অর্জনের দিক থেকেও স্মরণীয় এক অধ্যায় যোগ হয়েছে হ্যারি কেইনের ক্যারিয়ারে।

এই শাখার আরও খবর

বিয়ের জন্য চাপ দেওয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, মরদেহে পেট্রল ঢেলে আগুন

মেলবোর্ন, ২১ আগষ্ট- নওগাঁর ধামইরহাটে বিয়ের জন্য চাপ দেওয়ায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর মরদেহে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক ইউপি…

জামায়াত-শিবির নিষিদ্ধের পক্ষে রাজনৈতিক ঐকমত্য চান নুরুল হক

মেলবোর্ন, ২১ আগষ্ট- প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান…

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ‘কিংমেকার’ ক্রিপ্টো, এআই ও অনলাইন বেটিং

মেলবোর্ন, ২১ আগষ্ট- যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অর্থায়নের চিত্র বদলে যাচ্ছে। ওয়াল স্ট্রিট, ওষুধ, জ্বালানি ও গণমাধ্যমের মতো দীর্ঘদিনের প্রভাবশালী শিল্পের পাশাপাশি এবার ক্রিপ্টোকারেন্সি,…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্যের দাবি

মেলবোর্ন, ২০ আগষ্ট- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী শিক্ষার্থীকে নিজ মেসে মারধর এবং জাতিগত ও সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের…

পারস্পরিক আস্থা ও মর্যাদাপূর্ণ আমন্ত্রণ না হলে ভারতে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা কম: উপদেষ্টা

মেলবোর্ন, ২০ আগষ্ট- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী মাসে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরের সম্ভাবনা এখনো ‘ক্ষীণ’। দুই দেশের মধ্যে নির্দিষ্ট কিছু বিষয়ে পারস্পরিক…

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হলে কী বদলাবে, কেন উদ্বিগ্ন ভারত?

মেলবোর্ন, ২০ আগষ্ট- সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে মক্কা চুক্তি স্বাক্ষরের পরপরই তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি শাফাক একটি প্রতিবেদনে বাংলাদেশকে ওই চুক্তিতে যুক্ত করার সম্ভাবনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au