বাংলাদেশ

সুনামগঞ্জ

প্রায় এক হাজার ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ আটক, গণপিটুনির পর কারাগারে

  • 2:35 pm - June 19, 2026
  • পঠিত হয়েছে:১৯১ বার
প্রায় এক হাজার ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ আটক, গণপিটুনির পর কারাগারে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ জুন- সুনামগঞ্জের তাহিরপুরে প্রায় এক হাজার ইয়াবাসহ নিজেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়দানকারী এক যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে তাকে ও তার সহযোগীকে পুলিশের কাছে সোপর্দ করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৮ জুন) রাতে উপজেলার সীমান্তবর্তী পুরান লাউড়েরগড় এলাকার একটি মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম নাজমুল হাসান হিমেল। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ছাতারকোণা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তার সঙ্গে আটক হন একই এলাকার বাসিন্দা সোহাগ আহমদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে মোটরসাইকেলে করে সীমান্ত এলাকা থেকে ফিরছিলেন হিমেল ও সোহাগ। এ সময় লাউড়েরগড় এলাকার কয়েকজন বাসিন্দার সন্দেহ হলে তারা দুজনকে থামিয়ে তল্লাশি চালান। তল্লাশির একপর্যায়ে তাদের কাছ থেকে প্রায় ৯৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে দাবি করা হয়েছে।

বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা দুই যুবককে একটি দোকানের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাবেক ইউপি সদস্য মোস্তফা মিয়া বলেন, এলাকার লোকজন হিমেলকে আটক করার পর তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে। পরে পুলিশকে খবর দিয়ে তাদের হস্তান্তর করা হয়। তিনি দাবি করেন, হিমেল দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় কয়েকজন এগিয়ে না এলে জনতার মারধরে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমদ বলেন, হিমেল জুলাই আন্দোলনের সময় সক্রিয়ভাবে মিটিং-মিছিলে অংশ নিয়েছিলেন এবং এলাকায় ‘জুলাই যোদ্ধা’ হিসেবেই পরিচিত। তিনি জানান, হিমেলের ভাই তোফায়েল আহমদ বিশ্বম্ভরপুর উপজেলা বৈষম্যবিরোধী আন্দোলনের যুগ্ম সদস্যসচিব। চেয়ারম্যানের দাবি, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর হিমেল বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগেও সমালোচিত ছিলেন।

স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করেন, ৫ আগস্টের পর হিমেল একটি মাদকবিরোধী সংগঠন গড়ে তুলেছিলেন। তবে সেই সংগঠনের আড়ালে তিনি নিজেই মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন বলে এলাকায় অভিযোগ ছিল। তারা দাবি করেন, কেউ তার কর্মকাণ্ডের সমালোচনা করলে তাকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে হুমকি দেওয়া হতো এবং মামলার ভয় দেখানো হতো। ফলে অনেকেই প্রকাশ্যে তার বিরুদ্ধে কথা বলতে সাহস পেতেন না।

এ বিষয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমান জানান, স্থানীয় জনতার মাধ্যমে দুই যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তিনি বলেন, হিমেলের বিরুদ্ধে মাদকবিরোধী সংগঠনের আড়ালে মাদক কারবার পরিচালনার অভিযোগ আগে থেকেই ছিল।

পুলিশ জানায়, প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে নাজমুল হাসান হিমেল ও সোহাগ আহমদকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনার পর সীমান্ত এলাকায় মাদক পাচার ও ইয়াবা ব্যবসার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটক দুই ব্যক্তির সঙ্গে আর কারা জড়িত এবং ইয়াবার উৎস কোথায়, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

গঙ্গার পানি চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় বাংলাদেশ

মেলবোর্ন, ১৯ আগষ্ট: ভারতের সঙ্গে নবায়ন হতে যাওয়া গঙ্গার পানি বণ্টন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ। পানি অধিকার সুরক্ষায় প্রয়োজন হলে আন্তর্জাতিক…

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়েছে বাংলাদেশ

মেলবোর্ন, ১৯ আগষ্ট: ২০১৩ সালের কথিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। বর্তমানে তিনি…

স্বামীর জানাজা-দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

মেলবোর্ন, ১৯ আগষ্ট: সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনিকে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য ১২ ঘণ্টার প্যারোলে…

ইয়াবার বিরুদ্ধে বাংলাদেশের দীর্ঘ লড়াই, থামছে না আসক্তির বিস্তার

মেলবোর্ন, ১৯ আগষ্ট: বাংলাদেশে ইয়াবার বিস্তার দীর্ঘদিনের একটি বড় মাদক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মেথামফেটামিনযুক্ত এই উত্তেজক মাদককে থাই ভাষায় ‘ক্রেজি পিল’ বা ‘পাগলের বড়ি’ বলা…

লাকেম্বা মসজিদের মাইকে আজান প্রচারের প্রস্তাব ফের বাধার মুখে

মেলবোর্ন, ১৯ আগষ্ট: অস্ট্রেলিয়ার সিডনির লাকেম্বা মসজিদের মিনার থেকে লাউডস্পিকারে আজান প্রচারের প্রস্তাব আবারও বড় ধরনের বাধার মুখে পড়েছে। শব্দদূষণ নিয়ে উদ্বেগ এবং স্থানীয় বাসিন্দাদের…

কলকাতার হোটেলে আগুনে নিহত বাংলাদেশিদের ৪ জন একই পরিবারের

মেলবোর্ন, ১৯ আগষ্ট: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে চারজন একই পরিবারের। নিহতদের মধ্যে এখন পর্যন্ত ছয়জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au