কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন
মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…
মেলবোর্ন, ২০ জুন- নরওয়ের সংবিধানে প্রস্তাবিত একটি সংশোধনী পাস হলে দেশটির সিংহাসনের উত্তরাধিকারী তালিকার অন্যতম সদস্য রাজকুমারী ইনগ্রিড আলেকজান্দ্রা ভবিষ্যতে রিজেন্ট রানির দায়িত্ব পালন করতে পারবেন। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। ২২ বছর বয়সী এই রাজকুমারী নরওয়ের রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্যদের একজন।
ইনগ্রিড আলেকজান্দ্রা নরওয়ের সিংহাসনের উত্তরাধিকারী তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন। তার বাবা যুবরাজ হাকন রয়েছেন প্রথম অবস্থানে এবং তার দাদা ৮৯ বছর বয়সী রাজা হারাল্ড পঞ্চম বর্তমানে নরওয়ের সিংহাসনে অধিষ্ঠিত আছেন।
বর্তমান সংবিধান অনুযায়ী, রাজা হারাল্ড দায়িত্ব পালনে অক্ষম হলে বা অসুস্থ হয়ে পড়লে কেবল যুবরাজ হাকনই রিজেন্ট হিসেবে দায়িত্ব নিতে পারেন। তবে যদি রাজা এবং যুবরাজ দুজনই একই সময়ে দায়িত্ব পালনে অনুপস্থিত বা অক্ষম থাকেন, তাহলে রাষ্ট্রপ্রধানের সাংবিধানিক দায়িত্ব সরকারের হাতে চলে যেতে পারে।
এই পরিস্থিতি এড়াতে নরওয়ের পার্লামেন্ট সংবিধান সংশোধনের একটি প্রস্তাব বিবেচনা করছে। প্রস্তাবটি অনুমোদিত হলে বিশেষ পরিস্থিতিতে রাজকুমারী ইনগ্রিড আলেকজান্দ্রা রাষ্ট্রীয় পরিষদের বৈঠকে সভাপতিত্ব করতে এবং রিজেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।
এমন একটি প্রস্তাব এমন সময় সামনে এসেছে, যখন নরওয়ের রাজপরিবার নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গত কয়েক বছরে রাজা হারাল্ড একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে স্পেনের টেনেরিফে ছুটি কাটানোর সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। সে সময় রাজকীয় দায়িত্বের বড় অংশ যুবরাজ হাকন পালন করেন।
এদিকে সম্প্রতি যুবরাজ হাকনের স্ত্রী ক্রাউন প্রিন্সেস মেটে-মারিত গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি পালমোনারি ফাইব্রোসিস নামের জটিল ফুসফুসের রোগে ভুগছেন। এ রোগে ফুসফুস ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় এবং শ্বাস-প্রশ্বাসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। বিশ্বজুড়ে প্রতি এক লাখ মানুষের মধ্যে আনুমানিক ১৩ থেকে ২০ জন এই রোগে আক্রান্ত হন।
রাজপ্রাসাদ সূত্রে জানা গেছে, গত বুধবার তার সফল ফুসফুস প্রতিস্থাপন অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে ওষুধের সমন্বয়, সম্ভাব্য জটিলতা পর্যবেক্ষণ এবং পুনর্বাসনের জন্য তাকে আরও কয়েক সপ্তাহ অসলোর জাতীয় হাসপাতালে থাকতে হবে।
মায়ের অসুস্থতার কারণে রাজকুমারী ইনগ্রিড আলেকজান্দ্রাকেও অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ে চলমান স্নাতক ডিগ্রির পড়াশোনা সাময়িকভাবে সংক্ষিপ্ত করে দেশে ফিরতে হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
এর মধ্যেই রাজপরিবারকে আরও একটি বিতর্কের মুখোমুখি হতে হয়েছে। ক্রাউন প্রিন্সেস মেটে-মারিতের ছেলে মারিয়ুস বর্গ হইবিকে দুটি ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাত সপ্তাহব্যাপী বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার ২৯ বছর বয়সী মারিয়ুসের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়। বিচার চলাকালে তার মাদকাসক্তি এবং ব্যক্তিগতভাবে ধারণ করা কিছু যৌন সম্পর্কের ভিডিওও আলোচনায় আসে।
রাজা হারাল্ডের বয়সজনিত স্বাস্থ্যঝুঁকি, ক্রাউন প্রিন্সেসের গুরুতর অসুস্থতা এবং রাজপরিবার ঘিরে সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষাপটে রাজকুমারী ইনগ্রিড আলেকজান্দ্রাকে রিজেন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার প্রস্তাবকে নরওয়ের ভবিষ্যৎ সাংবিধানিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সূত্রঃ স্কাই নিউজ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au