বিজ্ঞান ও প্রযুক্তি

হৃদরোগে আক্রান্ত চালককে হাসপাতালে পৌঁছে দিল টেসলা কার

  • 8:29 pm - June 20, 2026
  • পঠিত হয়েছে:১৭৬ বার
টেসলা কার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ জুন- হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গাড়ি চালানোর সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি। সংকটময় সেই মুহূর্তে তার সেলফ ড্রাইভিং মুডের বৈদ্যুতিক গাড়ি দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে চিকিৎসকেরা জানান, দ্রুত হাসপাতালে পৌঁছাতে পারায় তার প্রাণ রক্ষা সম্ভব হয়েছে। তবে এ ঘটনার পরও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা জরুরি চিকিৎসার বিকল্প হিসেবে এ ধরনের প্রযুক্তির ওপর নির্ভর না করার পরামর্শ দিয়েছে।

ঘটনাটি ঘটে ২০২৫ সালের নভেম্বরে। জন ব্রান্ট নামের ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্য থেকে আলাবামার দিকে একটি টেসলা মডেল ওয়াই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। পথে হঠাৎ তার বুকে তীব্র ব্যথা শুরু হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে তিনি ছেলে জ্যাক ব্রান্টকে ফোন করে জানান যে তিনি বিপদে আছেন।

কলেজশিক্ষার্থী জ্যাক ব্রান্ট সঙ্গে সঙ্গে তার মোবাইল ফোনে টেসলার অ্যাপ ব্যবহার করে গাড়ির গন্তব্য পরিবর্তন করে নিকটবর্তী একটি হাসপাতালে সেট করে দেন। একই সঙ্গে তিনি হাসপাতালেও ফোন করে জানান যে হৃদ্‌রোগে আক্রান্ত এক রোগী দ্রুত সেখানে পৌঁছাবেন।

পরে টেসলার প্রকাশিত এক ভিডিওতে জ্যাক বলেন, তার বাবা ফোন করে শুধু বলেছিলেন যে তিনি বিপদে আছেন। এরপর তিনি অ্যাপ খুলে নিকটবর্তী হাসপাতাল খুঁজে গাড়ির নতুন গন্তব্য নির্ধারণ করেন। সঙ্গে সঙ্গে গাড়িটি নতুন রুট ধরে হাসপাতালে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায়। তার ভাষায়, এটি ছিল এমন একটি পরিস্থিতি যেখানে প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ ছিল। কয়েক মিনিট দেরি হলেও পরিস্থিতি ভিন্ন হতে পারত।

হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা পরীক্ষা করে দেখতে পান, জন ব্রান্ট গুরুতর হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। টেসলা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করেছে, চিকিৎসকেরা পরে নিশ্চিত করেছেন যে দ্রুত হাসপাতালে পৌঁছাতে পারাই তার জীবন বাঁচানোর অন্যতম কারণ ছিল।

তবে প্রতিষ্ঠানটি একই সঙ্গে সতর্ক করে জানিয়েছে, কেউ যেন এমন পরিস্থিতিতে কেবল স্বয়ংক্রিয় চালিত প্রযুক্তির ওপর নির্ভর না করেন। টেসলার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গাড়ি চালানোর সময় যদি কোনো ব্যক্তি হৃদ্‌রোগের উপসর্গ বা অন্য কোনো চিকিৎসাজনিত জরুরি অবস্থার মুখোমুখি হন, তাহলে নিরাপদ স্থানে গাড়ি থামিয়ে অবিলম্বে জরুরি সেবা নম্বরে যোগাযোগ করতে হবে।

প্রতিষ্ঠানটির ভাষ্য, টেসলার স্বয়ংচালিত প্রযুক্তি কখনোই জরুরি চিকিৎসাসেবার বিকল্প নয়। যেকোনো জরুরি পরিস্থিতিতে পেশাদার চিকিৎসা সহায়তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

জন ব্রান্ট বলেন, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তার জীবন বাঁচিয়েছে। এর মধ্যে ছিল গাড়ির স্বয়ংক্রিয় চালিত ব্যবস্থা, যা তাকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেয়, হাসপাতালের প্রস্তুত চিকিৎসক দল এবং ভোর সাড়ে তিনটার সময় ছেলের ফোন রিসিভ করে দ্রুত ব্যবস্থা নেওয়া।

ঘটনাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ পুরো ঘটনার আরও বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন। আবার অনেকেই ভবিষ্যতের প্রযুক্তির বাস্তব প্রয়োগ হিসেবে ঘটনাটিকে ইতিবাচকভাবে দেখছেন।

বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক অনেক গাড়িতেই এখন জরুরি সহায়তা চাওয়ার বিশেষ ব্যবস্থা রয়েছে। অধিকাংশ নতুন মডেলের গাড়িতে ‘এসওএস’ সুবিধা থাকে, যার মাধ্যমে দুর্ঘটনা বা অসুস্থতার সময় জরুরি সেবা কেন্দ্রে যোগাযোগ করা যায়। আরও উন্নত প্রযুক্তির কিছু গাড়িতে চালকের শারীরিক অবস্থার ওপর নজরদারি করার ব্যবস্থাও রয়েছে। চালক অচেতন বা অক্ষম হয়ে পড়লে এসব গাড়ি নিজে থেকেই রাস্তার পাশে নিরাপদ স্থানে থেমে চিকিৎসা সহায়তা চাইতে পারে।

এদিকে টেসলা তাদের  এই প্রযুক্তির উন্নয়ন অব্যাহত রেখেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি প্রযুক্তিটির নির্ভুলতা ও নির্ভরযোগ্যতা বাড়াতে নতুন সংস্করণ চালু করেছে। পাশাপাশি চলতি বছরের মধ্যেই এমন একটি হালনাগাদ সুবিধা যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে, যার মাধ্যমে যাত্রীরা ট্যাক্সিচালকের সঙ্গে কথা বলার মতো করে সরাসরি গাড়িকে নির্দেশ দিতে পারবেন।

জন ব্রান্টের ঘটনাটি দেখিয়েছে, আধুনিক প্রযুক্তি জরুরি মুহূর্তে মানুষের জীবন রক্ষায় সহায়ক হতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, কোনো প্রযুক্তিই চিকিৎসক ও জরুরি সেবার বিকল্প নয়। তাই সংকটময় পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা সহায়তা নেওয়াই সবচেয়ে নিরাপদ ও কার্যকর পদক্ষেপ।

এই শাখার আরও খবর

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

৯০ কোটি দেনা, বেড়াতেন পালিয়ে; যেভাবে ঘুরে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

বলিউডের ‘বিগ বি’ খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের জীবনেও এসেছিল এমন এক সময়, যখন তারকা খ্যাতি থাকলেও হাতে ছিল না কাজ, ব্যাংকে ছিল না টাকা। একসময়…

ঢামেকের নারী শৌচাগার থেকে হিন্দু নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার, যা জানা যাচ্ছে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরোনো ভবনের নিচতলার একটি নারী শৌচাগার থেকে তন্ময়ী মণ্ডল নামে এক নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজধানীর বারডেম…

মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, বন্ধ ইলিশ আহরণ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর ও নদ-নদীতে…

তিন কাউন্সিলর নিয়েই ইংরেজবাজার পুরসভা বিজেপির দখলে

মালদহ জেলা পরিষদের পর এবার ইংরেজবাজার পুরসভাও দখলে নিল বিজেপি। বুধবার চেয়ারম্যান নির্বাচনের ভোটাভুটিতে বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়িকে সমর্থন করেন তৃণমূল থেকে ‘নির্দল’ হওয়া ১১…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au