অস্ট্রেলিয়া

পেট্রোলের দাম লিটারে ২৫ সেন্ট কমবে -অপোজিশন লিডার পিটার ডাটন

  • 8:23 am - March 27, 2025
  • পঠিত হয়েছে:২১৩ বার
বিরোধীদলীয় নেতা পিটার ডাটন। ছবিঃ সংগৃহীত

সংক্ষেপ:
লেবারের আয়কর কমানোর প্রস্তাব প্রত্যাখ্যান করার পর কোয়ালিশন জ্বালানি কর ২৫ সেন্ট কমানোর ঘোষণা দিয়েছে।

অপোজিশন লিডার পিটার ডাটন বলেছেন, এই ১২ মাসের ৬ বিলিয়ন ডলারের নীতি পরিবারগুলোর পেট্রোল খরচ শত শত ডলার কমাবে।

আজ বৃহস্পতিবার রাতে ফেডারেল বাজেটের জবাবে এই প্রস্তাবের বিস্তারিত জানাবেন অপোজিশন লিডার  পিটার ডাটন।

বিস্তারিত:

কোয়ালিশন সরকার ক্ষমতায় এলে গাড়ির জ্বালানি খরচ কমবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন অপোজিশন লিডার পিটার ডাটন।  অস্ট্রেলিয়ার আসন্ন নির্বাচনের আগে জীবনযাত্রার ব্যয় কমাতে দুই প্রধান দলই প্রতিযোগিতায় নেমেছে।

অপোজিশন পার্টি জ্বালানি কর লিটারে প্রায় ৫০ সেন্ট থেকে ২৫ সেন্টে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে, যা এক বছর বলবৎ থাকবে। ডাটন বলেছেন, লেবারের আয়কর কমানোর প্রস্তাবের চেয়ে তাদের নীতি দ্রুত কার্যকর হবে।

তিনি বলেন, “আমরা নির্বাচিত হলে এই স্বস্তি সঙ্গে সঙ্গে পৌঁছে দেব, অন্যদিকে লেবারের ট্যাক্স কাটার প্রস্তাব পেতে মানুষকে ১৫ মাস অপেক্ষা করতে হবে।” ৬ বিলিয়ন ডলারের এই নীতি বৃহস্পতিবার রাতের বাজেট জবাবে তিনি সংসদে উপস্থাপন করবেন।

কোয়ালিশনের হিসাবে, ৫৫ লিটারের গাড়িতে জ্বালানি ভরলে সপ্তাহে প্রায় ১৪ ডলার কিংবা বছরে ৭০০ ডলারের বেশি সাশ্রয় হবে। ডাটন দাবি করেন, “পরিবারগুলোর জন্য এটি শত শত ডলার সাশ্রয় করবে। কর্মস্থলে যাতায়াত, স্কুল বা খেলাধুলায় বাচ্চাদের নিয়ে যাওয়া, পারিবারিক ভ্রমণ বা বাজারে যাওয়া—সবই কোয়ালিশনের অধীনে সস্তা হবে।”

গত বুধবার লেবারের আয়কর কমানোর প্রস্তাব বাতিল করে কোয়ালিশন, যার পর এবার তারা ভিন্ন অর্থসাশ্রয়ের প্রস্তাব দিচ্ছে। এর আগে মেডিকেয়ার ও সস্তায় ওষুধের মতো লেবারের স্বাস্থ্য নীতিকে তারা প্রশ্নবিদ্ধ করেছিল।

জ্বালানি কর কাটলে রাস্তার উন্নয়নে প্রভাব পড়বে না
জ্বালানি কর একটি ফেডারেল ট্যাক্স, যা উৎপাদনকারী বা আমদানিকারকদের কাছ থেকে সংগ্রহ করা হয়। যদিও সরবরাহকারীরা নিজেদের মতো দাম নির্ধারণ করতে পারে, তবুও পেট্রোল পাম্পের দাম সাধারণত পাইকারি দামের সঙ্গে ওঠানামা করে।

সূত্র: ABC News

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au