বাংলাদেশ

জাগো আমার বাংলা

সরদার সেলিম রেজা।ধানমন্ডি, ঢাকা। উৎসর্গ: প্রয়াত জাতীয় নেতা তোফায়েল আহমেদ ও ডা. এস এ মালেক

  • 9:36 pm - June 23, 2026
  • পঠিত হয়েছে:১৯৮ বার
সরদার সেলিম রেজা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ জুন- 
ওঠো রে ওঠো, আমার মাটি, ঘুমায়ো না আর
ইতিহাসের পাতা ওল্টাও, ২৩ জুনের জোয়ার।
সেদিন যে ডাকে জেগেছিল লাখো মানুষের মন,
রক্তে-ঘামে লেখা ছিল বাংলাদেশের জন্মক্ষণ।

আয়রে তরুণ, আয়রে ছাত্র, আয়রে মজদুর ভাই,
কলম ধরো, বিবেক জাগাও, সত্যের গান গাই।
নিষিদ্ধ স্লোগান থামে না, থামে না মনের ডাক,
আকাশে-বাতাসে মিশে থাকে মুক্তির হাহাকার।

৫২-এর ভাষা কেউ কেড়ে নিতে পারেনি সেদিন,
৭১-এর রক্তের ঋণ শোধ হয়নি আজও ঋণ।
নদী-নালা, মাঠ-ঘাট, পাখির গানে সেই সুর,
বাংলার নাম মুছে দিলেও বাংলা থাকে ভরপুর।

ঘুমায়ো না আর, আমার মাটি, সময় ডাকে তোরে,
জ্ঞানে-বিজ্ঞানে, সাহসে-প্রেমে নতুন ভোর গড়ে।
সবুজের ওড়না মেলে ধরো, লালে-সবুজের পতাকা,
তরুণের চোখে স্বপ্ন আঁকো, শ্রমিকের ঘামে ফসল আঁকা।

শেষে এক কণ্ঠে বলবো আজি, উচ্চে তুলে হাত—
বাংলা আমার, মাটি আমার, গর্জে উঠুক আকাশ-মাঠ।
জাগো আমার বাংলা, জাগো আমার অহংকার,
তোমার বুকে জন্ম আমার, তুমিই আমার আধার।

এই শাখার আরও খবর

বিয়ের জন্য চাপ দেওয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, মরদেহে পেট্রল ঢেলে আগুন

মেলবোর্ন, ২১ আগষ্ট- নওগাঁর ধামইরহাটে বিয়ের জন্য চাপ দেওয়ায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর মরদেহে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক ইউপি…

জামায়াত-শিবির নিষিদ্ধের পক্ষে রাজনৈতিক ঐকমত্য চান নুরুল হক

মেলবোর্ন, ২১ আগষ্ট- প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান…

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ‘কিংমেকার’ ক্রিপ্টো, এআই ও অনলাইন বেটিং

মেলবোর্ন, ২১ আগষ্ট- যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অর্থায়নের চিত্র বদলে যাচ্ছে। ওয়াল স্ট্রিট, ওষুধ, জ্বালানি ও গণমাধ্যমের মতো দীর্ঘদিনের প্রভাবশালী শিল্পের পাশাপাশি এবার ক্রিপ্টোকারেন্সি,…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্যের দাবি

মেলবোর্ন, ২০ আগষ্ট- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী শিক্ষার্থীকে নিজ মেসে মারধর এবং জাতিগত ও সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের…

পারস্পরিক আস্থা ও মর্যাদাপূর্ণ আমন্ত্রণ না হলে ভারতে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা কম: উপদেষ্টা

মেলবোর্ন, ২০ আগষ্ট- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী মাসে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরের সম্ভাবনা এখনো ‘ক্ষীণ’। দুই দেশের মধ্যে নির্দিষ্ট কিছু বিষয়ে পারস্পরিক…

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হলে কী বদলাবে, কেন উদ্বিগ্ন ভারত?

মেলবোর্ন, ২০ আগষ্ট- সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে মক্কা চুক্তি স্বাক্ষরের পরপরই তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি শাফাক একটি প্রতিবেদনে বাংলাদেশকে ওই চুক্তিতে যুক্ত করার সম্ভাবনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au