মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন
সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…
মেলবোর্ন, ২৩ জুন- ফিলিপাইনের মধ্যাঞ্চলের লেইতে প্রদেশে একটি মাধ্যমিক বিদ্যালয়ে ভয়াবহ বন্দুক হামলায় তিন শিক্ষার্থী নিহত এবং আরও সাতজন আহত হয়েছে। সোমবার (২২ জুন) সকালে তাকলোবান শহরের সান হোসে ন্যাশনাল হাইস্কুলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। হামলার পর পুরো স্কুলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রাণ বাঁচাতে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের ভেতরে আশ্রয় নিতে ছুটে যায়।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার দিকে স্কুলের ভেতরে ১৪ ও ১৫ বছর বয়সী দুই শিক্ষার্থী হঠাৎ গুলিবর্ষণ শুরু করে। ঘটনাস্থলেই তিন শিক্ষার্থীর মৃত্যু হয় এবং আহত সাতজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হামলার পরপরই অভিযুক্ত দুই কিশোরকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
ফিলিপাইনের পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট ইভালিন দিয়াজ বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে সহপাঠীদের বুলিং বা নির্যাতনের শিকার হওয়ার কারণেই অভিযুক্তরা এমন সহিংস পথ বেছে নিতে পারে। তবে বিষয়টি এখনো তদন্তাধীন এবং চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গুলির শব্দে আতঙ্কিত শিক্ষার্থীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াচ্ছে। ভিডিওতে অনেক শিক্ষার্থীর কান্না ও চিৎকারও শোনা যায়, যা পুরো ঘটনার ভয়াবহতা তুলে ধরে।
পুলিশ আরও জানিয়েছে, হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কীভাবে সেগুলো স্কুলে আনা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। অস্ত্রগুলো জব্দের কার্যক্রমও চলছে।
রাজনৈতিক সহিংসতা ও সশস্ত্র সংঘাতের জন্য পরিচিত ফিলিপাইনে শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের হামলা অত্যন্ত বিরল। তাই এই ঘটনায় দেশজুড়ে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। নিহত শিক্ষার্থীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে স্থানীয় প্রশাসন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au