বিশ্ব

ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০

  • 1:00 pm - June 27, 2026
  • পঠিত হয়েছে:১৫ বার
ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৭ জুন- ভেনিজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। দেশটির এক শতকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে হাজার হাজার মানুষ আহত ও নিখোঁজ হয়েছেন। ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকলেও উদ্ধারকাজের ধীরগতিকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে।

প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার (২৬ জুন) দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ভাই হোর্হে রদ্রিগেজ সর্বশেষ সরকারি তথ্য জানিয়ে বলেন, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ জন হয়েছে। এর আগে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছিলেন, এ দুর্যোগে প্রায় তিন হাজার মানুষ আহত হয়েছেন।

শুক্রবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্য পরিদর্শন করেন ডেলসি রদ্রিগেজ। তিনি জানান, বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল ইতোমধ্যে দুর্গত এলাকায় পৌঁছাতে শুরু করেছে। তবে ধ্বংসস্তূপের নিচে এখনও অসংখ্য মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সরকারি তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যায় পরপর ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে লা গুয়াইরা রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বহু ভবন সম্পূর্ণ ধসে পড়েছে এবং সড়ক, সেতু ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপে জীবিতদের খুঁজে বের করার পাশাপাশি দুর্গত মানুষের মধ্যে খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করছে। এখন পর্যন্ত কয়েক ডজন মানুষকে জীবিত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, জীবিত কাউকে উদ্ধার করতে পারা তাদের জন্য সবচেয়ে বড় সাফল্য।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পে ভেনিজুয়েলার প্রায় ৬৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। এর মধ্যে রাজধানী কারাকাসেই প্রায় ২০ লাখ মানুষ দুর্যোগের প্রভাবের মধ্যে রয়েছেন।

আন্তর্জাতিক রেড ক্রসের আমেরিকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক লয়েস পেস বলেন, আফটারশকের আশঙ্কায় বহু মানুষ এখনও নিজেদের বাড়িতে ফিরতে সাহস পাচ্ছেন না। ফলে খোলা জায়গা ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাত কাটাচ্ছেন হাজারো পরিবার।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) সতর্ক করে জানিয়েছে, ক্ষয়ক্ষতির ব্যাপকতা বিবেচনায় চূড়ান্ত মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে ভেনিজুয়েলা সরকার। একই সঙ্গে ক্ষয়ক্ষতির কারণে রাজধানী কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দুর্গত এলাকায় উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে আন্তর্জাতিক সহায়তাও গ্রহণ করছে দেশটির সরকার।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ১৬০ জন করে যুদ্ধবন্দি বিনিময়

মেলবোর্ন, ২৭ জুন- রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের মধ্যেই আরও এক দফা যুদ্ধবন্দি বিনিময় সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ জুন) উভয় দেশই ১৬০ জন করে যুদ্ধবন্দিকে…

রোমে ছুরিকাঘাতে একই পরিবারের তিন বাংলাদেশি নিহত, গুরুতর আহত ছেলে

মেলবোর্ন, ২৭ জুন- ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভয়াবহ এ হামলায় পরিবারের ১৮ বছর বয়সী ছেলে গুরুতর আহত…

কাঁটাবনে আল বারাকা টাওয়ারে আগুন, ২ জনের মৃত্যু

মেলবোর্ন, ২৭ জুন- রাজধানীর কাঁটাবনের একটি আবাসিক ভবনের দুটি ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাতে আগুন লাগার এ…

যেভাবে ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী

মেলবোর্ন, ২৭ জুন- ভবিষ্যতের যুদ্ধকে সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মহাকাশ প্রযুক্তি, সাইবার যুদ্ধ, স্যাটেলাইট যোগাযোগ এবং ইলেকট্রনিক স্পেকট্রাম সক্ষমতা বাড়াতে ব্যাপক পুনর্গঠন কার্যক্রম শুরু…

রাজধানীতে ভাড়া বাসা থেকে নারী চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২৭ জুন- রাজধানীর শাহবাগে ভাড়া বাসা থেকে ফারা ফেরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় আজিজ…

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

মেলবোর্ন, ২৭ জুন- চীনের রাজধানী বেইজিংয়ের ১০৯ তলা বিশিষ্ট সিটিক টাওয়ারে (চায়না জুন) একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার বিকেলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au