বাংলাদেশ

রোমে ছুরিকাঘাতে একই পরিবারের তিন বাংলাদেশি নিহত, গুরুতর আহত ছেলে

  • 1:36 pm - June 27, 2026
  • পঠিত হয়েছে:৩২ বার
রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা।ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৭ জুন- ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভয়াবহ এ হামলায় পরিবারের ১৮ বছর বয়সী ছেলে গুরুতর আহত হয়েছেন। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। ঘটনার পর থেকেই হত্যাকারীকে গ্রেপ্তারে ব্যাপক অভিযান শুরু করেছে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) রাত প্রায় ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিও সড়কের একটি বহুতল আবাসিক ভবনের ফ্ল্যাটে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন নোয়াখালীর বসুরহাট এলাকার বাসিন্দা কামাল, তার স্ত্রী এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যাশিশু। ইতালীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই কামাল, তার স্ত্রী ও ছোট্ট মেয়ের মৃত্যু হয়।

হামলার সময় প্রাণ বাঁচাতে বাসা থেকে বেরিয়ে সাহায্য চাওয়ার চেষ্টা করেন পরিবারের ১৮ বছর বয়সী ছেলে। তবে হামলাকারী তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে জরুরি সেবায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ইতালির বিশেষ পুলিশ বাহিনী কারাবিনিয়েরির সদস্যরা পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহত তরুণকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে রোম পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং হামলাকারীকে গ্রেপ্তারে চলছে ব্যাপক তল্লাশি অভিযান। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, হত্যার পেছনে পূর্বশত্রুতা, ডাকাতির চেষ্টা কিংবা অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ইতালির ফরেনসিক ইউনিট ও পুলিশ ঘটনাস্থল সিলগালা করে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে। ভবন ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ জব্দ করে হামলাকারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

রোম পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ঘটনাটি অত্যন্ত নৃশংস এবং গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকারীকে দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই শাখার আরও খবর

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের

মেলবোর্ন, ২৭ জুন- ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন বাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য…

ঢাকা: কংক্রিটের দোজখ, মুক্তির রোডম্যাপ

মেলবোর্ন, ২৭ জুন- এক. দীর্ঘশ্বাসের শহর পঁচিশ বছরের বেশি সময় আমি ঢাকায় বসবাস করেছি। একটা প্রজন্ম। এই শহর আমাকে রুটি দিয়েছে, পরিচয় দিয়েছে। কিন্তু আজ যখন…

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ১৬০ জন করে যুদ্ধবন্দি বিনিময়

মেলবোর্ন, ২৭ জুন- রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের মধ্যেই আরও এক দফা যুদ্ধবন্দি বিনিময় সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ জুন) উভয় দেশই ১৬০ জন করে যুদ্ধবন্দিকে…

ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০

মেলবোর্ন, ২৭ জুন- ভেনিজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। দেশটির এক শতকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে…

কাঁটাবনে আল বারাকা টাওয়ারে আগুন, ২ জনের মৃত্যু

মেলবোর্ন, ২৭ জুন- রাজধানীর কাঁটাবনের একটি আবাসিক ভবনের দুটি ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাতে আগুন লাগার এ…

যেভাবে ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী

মেলবোর্ন, ২৭ জুন- ভবিষ্যতের যুদ্ধকে সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মহাকাশ প্রযুক্তি, সাইবার যুদ্ধ, স্যাটেলাইট যোগাযোগ এবং ইলেকট্রনিক স্পেকট্রাম সক্ষমতা বাড়াতে ব্যাপক পুনর্গঠন কার্যক্রম শুরু…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au