অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় ফেডারেল নির্বাচন ৩ মে

  • 8:57 am - March 28, 2025
  • পঠিত হয়েছে:২৮ বার
লেবার দলের অ্যান্থনি আলবানিজি ও লিবারেল-ন্যাশনাল জোটের পিটার ডাটন—৩ মে-র নির্বাচনে মুখোমুখি।

অস্ট্রেলিয়া আগামী ৩ মে ফেডারেল নির্বাচনের জন্য প্রস্তুত। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ শুক্রবার ক্যানবেরায় গভর্নর জেনারেলের সাথে বৈঠক করে এই তারিখ ঘোষণা করেন। তার লেবার পার্টি বর্তমানে সংসদে তিনটি আসনের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে।

জনমত জরিপে দেখা যাচ্ছে, দেশের দুটি প্রধান দল—লেবার ও লিবারেল-ন্যাশনাল কোয়ালিশন—এর মধ্যে প্রতিযোগিতা খুবই কম ব্যবধানে থাকতে পারে। এমনকি কোনো দলই পুরোপুরি সংখ্যাগরিষ্ঠতা পেতে নাও পারে, ফলে স্বতন্ত্র বা ছোট দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠন করতে হতে পারে। ২০২২ সালের শেষ নির্বাচনে স্বতন্ত্র ও ছোট দলগুলো রেকর্ড ভোট পেয়েছিল।

এই নির্বাচনে জীবনযাত্রার ব্যয় (কস্ট অফ লিভিং) প্রধান ইস্যু হবে। ভোটারদের প্রধান চিন্তা হলো বাসস্থান ও দৈনন্দিন পণ্যের দাম, স্বাস্থ্যসেবার সুবিধা। এছাড়া, রেকর্ড পরিমাণ অভিবাসন নিয়ন্ত্রণ ও অপরাধ কমাতেও জনগণের চাপ বাড়ছে। জলবায়ু পরিবর্তন রোধেও অনেক অস্ট্রেলিয়ান সচেতন, যা গত নির্বাচনেরও বড় ইস্যু ছিল।

আলবানিজ জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন—এরই অংশ হিসেবে বিনামূল্যে ডাক্তার দেখানোর সুবিধা বাড়ানো ও ছোট কর ছাড়ের পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি দাবি করেছেন, বিরোধী দলীয় নেতা পিটার ডাটনকে নির্বাচিত করা হলে দেশ পিছিয়ে যাবে।

অন্যদিকে, বিরোধী দলীয় নেতা ডাটন দাবি করেছেন, তার দলই ভোটারদের প্রধান সমস্যার সমাধান দিতে পারে। তিনি অপরাধ দমন ও অর্থনীতি সচল করে অস্ট্রেলিয়াকে “সঠিক পথে ফিরিয়ে আনার” প্রতিশ্রুতি দিয়েছেন।

অস্ট্রেলিয়ায় ভোট দেওয়া বাধ্যতামূলক। ঐতিহ্যগতভাবে লেবার ও লিবারেল-ন্যাশনাল কোয়ালিশনের মধ্যে ক্ষমতার পালাবদল হয়। সংসদের নিম্নকক্ষে (হাউস অফ রিপ্রেজেন্টেটিভ) ১৫০টি আসনের মধ্যে যেকোনো দলকে অন্তত ৭৬টি আসন পেতে হবে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের জন্য।

দীর্ঘদিনের রাজনীতিবিদ আলবানিজ ২০২২ সালে ক্ষমতায় আসেন, যখন গত এক দশকে অস্ট্রেলিয়া রাজনৈতিক অস্থিরতায় ভুগছিল—মাত্র আট বছরে ছয়বার প্রধানমন্ত্রী বদল হয়েছিল। তিনি ঐক্য ও সততার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং “জলবায়ু যুদ্ধের অবসান” ঘোষণা করেছিলেন।

তার সরকার নির্গমন কমানোর লক্ষ্য বাড়িয়ে আইন পাস করেছে এবং বড় কার্বন নির্গমনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য কার্বন সীমা নির্ধারণ করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন।

কিন্তু আদিবাসী অ্যাবরিজিনাল ও টরেস স্ট্রেইট আইল্যান্ডারদের সাংবিধানিক স্বীকৃতি ও সংসদীয় উপদেষ্টা পরিষদ গঠনের লক্ষ্য ২০২৩ সালের গণভোটে ব্যর্থ হয়। এছাড়া, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় আলবানিজি চাপের মুখে রয়েছেন। গত বছর একই কারণে বিশ্বের কয়েকটি সরকার ক্ষমতা হারিয়েছে।

গত বছর জাতীয় আবাসন সংকটের মধ্যেই আলবানিজ ৪.৩ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের একটি বিলাসবহুল বাড়ি কিনে সমালোচনার শিকার হন।

এই শাখার আরও খবর

আরব আমিরাতের বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। শনিবার দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)…

মুন্সীগঞ্জে হিন্দু নারী কবিরাজ হত্যার রহস্য উদ্ঘাটন, প্রতিবেশী মীর হোসেন গ্রেপ্তার

মেলবোর্ন, ৭ মার্চ- মুন্সীগঞ্জের সিরাজদীখানে হিন্দু নারী ও স্থানীয়ভাবে পরিচিত কবিরাজ রেখা রাণী রায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘদিন…

ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে এসে গ্রেপ্তার ৪, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

মেলবোর্ন, ৭ মার্চ- ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন চারজন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে…

এশিয়ান কাপ শেষে ইরানে ফেরা নিয়ে শঙ্কায় নারী ফুটবলাররা, অস্ট্রেলিয়ায় সুরক্ষার দাবি জোরালো

মেলবোর্ন, ৭ মার্চ: ২০২৬ নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় থাকা ইরানের নারী ফুটবল দলকে ঘিরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকারকর্মী, ইরানি-অস্ট্রেলীয় কমিউনিটি এবং খেলোয়াড়দের অধিকার…

তেহরান ও ইসফাহানে ইসরায়েলের নতুন দফায় ‘ব্যাপক’ বিমান হামলা

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের রাজধানী তেহরান ও গুরুত্বপূর্ণ শহর ইসফাহানে নতুন দফা ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী…

প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট, হামলা স্থগিতের ঘোষণা

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে প্রতিবেশী দেশগুলোর উদ্দেশে দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানের অন্য কোনো দেশে আগ্রাসন চালানোর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au