বিশ্ব

ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমার-থাইল্যান্ড-চীন: ব্যাংককে হাই-রাইজ ভবন ধসে নিহত ৩

  • 11:23 pm - March 28, 2025
  • পঠিত হয়েছে:১৭৩ বার
শাহজালাল বিমানবন্দর। ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমার, থাইল্যান্ড এবং চীন। ব্যাংককে হাইরাইজ ভবন  ধসে এখন পর্যন্ত নিহত ৩। শুক্রবার দুপুরে শক্তিশালী ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে থাইল্যান্ড, মিয়ানমার এবং চীন। মিয়ানমারের ম্যান্ডালয় শহরের কাছে ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এখানে। ভূমিকম্পের পরপরই ৬.৪ মাত্রার আরেকটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়।

ব্যাংককের একটি নির্মাণাধীন হাইরাইজ ভবন সম্পূর্ণ ধসে পড়ায় অন্তত তিনজন নিহত হয়েছেন। স্থানীয় উদ্ধারকর্মী সংগুত ওয়াংপনের ভাষ্য অনুযায়ী, ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষে চাপা পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। অন্যজন মারা গেছেন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে। প্রতিরক্ষা মন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই নিশ্চিত করেছেন যে এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে এবং ৯০ জন নিখোঁজ রয়েছেন।

মিয়ানমারের সামরিক সরকার রাজধানী নেপিদাওসহ ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে। তবে দেশটিতে চলমান গৃহযুদ্ধের কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটার আশঙ্কা প্রকাশ করেছে রেড ক্রস। সংস্থাটি জানিয়েছে, ম্যান্ডালয় ও সাগাইং অঞ্চলে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধারকর্মীদের কাজ করতে সমস্যা হচ্ছে।

ব্যাংককের জনাকীর্ণ চাতুচাক মার্কেটের কাছে বহুতল ভবনটি ধসে পড়ার ভয়াবহ দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্রেনসহ বিশাল ভবনটি হঠাৎ করেই ধুলোর মেঘে ঢেকে গেছে। ভবনটি ধসে পড়ার সময় আশেপাশের মানুষজন চিৎকার করে ছোটাছুটি করছিল।

ভূমিকম্পের পর ব্যাংককের বহুতল ভবনগুলো থেকে মানুষজন দ্রুত বের হয়ে আসেন। কর্তৃপক্ষ আরও আফটারশকের আশঙ্কায় সবাইকে খোলা জায়গায় থাকার পরামর্শ দিয়েছে। শহরের কেন্দ্রে সাইরেনের শব্দ শোনা গেছে। রাস্তাঘাট যানজটে পরিণত হয়েছে। মেট্রো ও স্কাই ট্রেন পরিষেবা সাময়িক বন্ধ রাখা হয়েছে।

ব্যাংকক সিটি হল শহরটিকে দুর্যোগপূর্ণ এলাকা  হিসেবে ঘোষণা করেছে। থাইল্যান্ডের এই মহানগরীতে ১ কোটির বেশি মানুষের বসবাস, যাদের বেশিরভাগই বহুতল ভবনে থাকেন। অফিস কর্মী এপ্রিল কানিচাওয়ানাকুল বলেন, এটি তার জীবনের প্রথম ভূমিকম্পের অভিজ্ঞতা। প্রথমে তিনি ভেবেছিলেন তার মাথা ঘুরছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ও জার্মানির জিএফজেড সেন্টারের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ভূত্বকের মাত্র ১০ কিলোমিটার গভীরে।

এই শাখার আরও খবর

শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা

ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au