বিশ্ব

১০২ তলা এম্পায়ার স্টেট ভবনের চূড়ায় দুঃসাহসিক বিয়ের প্রস্তাব, রুশ যুগল গ্রেপ্তার

  • 7:32 pm - July 02, 2026
  • পঠিত হয়েছে:১৬৬ বার
১০২ তলা এম্পায়ার স্টেট ভবনের চূড়ায় দুঃসাহসিক বিয়ের প্রস্তাব। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ জুলাই- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ঐতিহাসিক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে দুঃসাহসিকভাবে বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনায় এক রুশ যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১০২ তলা ভবনের জনসাধারণের জন্য উন্মুক্ত অংশেরও অনেক ওপরে অ্যানটেনার মাথায় উঠে তারা বাগ্‌দানের মুহূর্ত উদ্‌যাপন করেন। পরে পুলিশ তাদের নিচে নামিয়ে আটক করে।

যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমের হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরা দুই ব্যক্তি এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের প্রধান অ্যানটেনার ওপর দাঁড়িয়ে একে অপরকে আলিঙ্গন ও চুম্বন করছেন। মাটি থেকে প্রায় ৪৪৩ মিটার বা এক হাজার ৪৫৪ ফুট উচ্চতায় অবস্থান করে তারা একটি ব্যানারও প্রদর্শন করেন। সেখানে লেখা ছিল, ‘ভালোবাসার শক্তি যখন ক্ষমতার প্রতি মানুষের ভালোবাসাকে পরাজিত করে, তখন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়।’

কীভাবে তারা ভবনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে অ্যানটেনায় পৌঁছেছিলেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ। এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের ওই অংশ সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নয়।

পুলিশের বডি-ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ কর্মকর্তা মই বেয়ে অ্যানটেনার দিকে উঠে যুগলকে নিচে নামানোর চেষ্টা করছেন। ওপরে পৌঁছে তিনি তাদের উদ্দেশে বলেন, ‘আপনারা কী করছেন?’ বাতাসের তীব্র শব্দে তাদের জবাব শোনা না গেলেও পরে পুলিশ কর্মকর্তা বলেন, ‘ঠিক আছে, আপনারা এখানে থাকতে পারবেন না।’ ভিডিওতে তাকে মই বেয়ে ওঠার সময় ক্লান্ত হয়ে জোরে জোরে শ্বাস নিতে দেখা যায়।

গ্রেপ্তার হওয়া দুইজন হলেন রাশিয়ার নাগরিক ভানিয়া বেয়ারকুস ও অ্যাঞ্জেলা নিকোলাউ। তারা ঝুঁকিপূর্ণ ‘রুফটপিং’ কর্মকাণ্ডের জন্য পরিচিত। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত প্রামাণ্যচিত্র ‘স্কাইওয়াকার্স: আ লাভ স্টোরি’-তে তাদের জীবন ও বিশ্বের বিভিন্ন উঁচু ভবনে ওঠার দুঃসাহসিক অভিযানের গল্প তুলে ধরা হয়েছিল।

ঘটনার পর বার্তা সংস্থা রয়টার্স অ্যাঞ্জেলা নিকোলাউয়ের বাবা দিমিত্রি নিকোলাউয়ের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, মেয়ের এমন কর্মকাণ্ড নিয়ে তিনি উদ্বিগ্ন নন। কারণ তিনি নিজেও বিভিন্ন ভবনের ছাদে ওঠেন। তিনি জানান, মেয়ে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে উঠতে যাচ্ছেন, সে বিষয়টি আগেই জানতেন।

রুশ সার্কাসশিল্পী দিমিত্রি নিকোলাউ বলেন, তার মতে যুক্তরাষ্ট্রসহ যেকোনো দেশের সংবিধান অনুযায়ী কোনো ভবনের ছাদে ওঠা অস্বাভাবিক কিছু নয়। তবে এম্পায়ার স্টেট বিল্ডিং কর্তৃপক্ষ তার এই ব্যাখ্যার সঙ্গে একমত নয়।

এক বিবৃতিতে ভবন কর্তৃপক্ষ ঘটনাটিকে অবৈধ বলে উল্লেখ করে। তারা জানায়, বাগ্‌দান উদ্‌যাপনের জন্য ভবনে আনুষ্ঠানিক ব্যবস্থা রয়েছে। এক হাজার ডলার ব্যয়ে ‘হ্যাপি এভার এম্পায়ার প্রপোজাল প্যাকেজ’ ব্যবহার করেই যুগলটি নিরাপদ ও বৈধভাবে বিয়ের প্রস্তাব দিতে পারত।

ঘটনার পর ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কীভাবে কঠোর নিরাপত্তা অতিক্রম করে ওই যুগল বিশ্বের অন্যতম পরিচিত আকাশচুম্বী ভবনের অ্যানটেনায় পৌঁছাতে সক্ষম হলো, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই শাখার আরও খবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্যের দাবি

মেলবোর্ন, ২০ আগষ্ট- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী শিক্ষার্থীকে নিজ মেসে মারধর এবং জাতিগত ও সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের…

পারস্পরিক আস্থা ও মর্যাদাপূর্ণ আমন্ত্রণ না হলে ভারতে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা কম: উপদেষ্টা

মেলবোর্ন, ২০ আগষ্ট- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী মাসে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরের সম্ভাবনা এখনো ‘ক্ষীণ’। দুই দেশের মধ্যে নির্দিষ্ট কিছু বিষয়ে পারস্পরিক…

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হলে কী বদলাবে, কেন উদ্বিগ্ন ভারত?

মেলবোর্ন, ২০ আগষ্ট- সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে মক্কা চুক্তি স্বাক্ষরের পরপরই তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি শাফাক একটি প্রতিবেদনে বাংলাদেশকে ওই চুক্তিতে যুক্ত করার সম্ভাবনা…

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মেলবোর্ন, ২০ আগষ্ট- দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে…

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় বাংলাদেশ

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের সঙ্গে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। এর আগে নতুন চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশকে গঙ্গার…

বিক্ষোভে অচল যাদবপুর, পুলিশের ব্যারিকেড ভেঙে বিশ্ববিদ্যালয়ের গেটে এবিভিপি

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিনভর উত্তেজনা বিরাজ করেছে। পুলিশের ব্যারিকেড ভেঙে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au