খেলা

ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনি গোলরক্ষক নিহত

  • 5:03 pm - July 03, 2026
  • পঠিত হয়েছে:১৩২ বার
ফিলিস্তিনির জাতীয় পর্যায়ের ফুটবল গোলরক্ষক সালিম আল-আশকার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ জুলাই- ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় জাতীয় পর্যায়ের ফুটবল গোলরক্ষক সালিম আল-আশকার নিহত হয়েছেন। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

৩২ বছর বয়সী সালিম আল-আশকার মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন। তাঁর স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পরিবার, সতীর্থ খেলোয়াড়, ফিলিস্তিনের ক্রীড়াঙ্গন এবং আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া মহলে গভীর শোকের ছায়া নেমে আসে।

পিএফএ জানিয়েছে, দখলদার বাহিনীর ছোড়া গুলিতে সালিম আল-আশকার নিহত হন। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে সেখানে কয়েক শ ফিলিস্তিনি ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে সালিমও একজন।  চলমান সংঘাতে এখন পর্যন্ত এক হাজারের বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন তার বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে ক্রীড়াজগতের জন্য বড় ক্ষতি হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

এদিকে চিলির ফুটবল ক্লাব দেপোর্তিভো পালেস্তিনো এক বিবৃতিতে সালিম আল-আশকারের মৃত্যুকে “মর্মান্তিক” উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছে। ক্লাবটি বলেছে, এ ধরনের ঘটনা বারবার ঘটতে থাকায় তারা গভীরভাবে ব্যথিত এবং গাজায় চলমান সহিংসতা বন্ধে ন্যায়বিচার ও শান্তির আহ্বান জানায়।

গাজা যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনে ক্রীড়াঙ্গনও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অবকাঠামো ধ্বংসের পাশাপাশি বহু খেলোয়াড়ের মৃত্যুতে দেশটির ক্রীড়া কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।

সূত্রঃ আনাদোলু এজেন্সি

এই শাখার আরও খবর

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হলে কী বদলাবে, কেন উদ্বিগ্ন ভারত?

মেলবোর্ন, ২০ আগষ্ট- সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে মক্কা চুক্তি স্বাক্ষরের পরপরই তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি শাফাক একটি প্রতিবেদনে বাংলাদেশকে ওই চুক্তিতে যুক্ত করার সম্ভাবনা…

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মেলবোর্ন, ২০ আগষ্ট- দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে…

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় বাংলাদেশ

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের সঙ্গে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। এর আগে নতুন চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশকে গঙ্গার…

বিক্ষোভে অচল যাদবপুর, পুলিশের ব্যারিকেড ভেঙে বিশ্ববিদ্যালয়ের গেটে এবিভিপি

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিনভর উত্তেজনা বিরাজ করেছে। পুলিশের ব্যারিকেড ভেঙে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি)…

দুই কিডনি বিকল, বাঁচতে চান শিক্ষক লিটন শর্মা

মেলবোর্ন, ২০ আগষ্ট- দুই কিডনিতে জটিলতা দেখা দেওয়ায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন সিলেটের তরুণ কলেজ শিক্ষক লিটন শর্মা। নিয়মিত ডায়ালাইসিস করেও শারীরিক অবস্থার স্থায়ী উন্নতি হচ্ছে…

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক, অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ

মেলবোর্ন, ২০ আগষ্ট- জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au