খেলা

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, দেখবেন কোথায়?

  • 3:36 am - July 04, 2026
  • পঠিত হয়েছে:২০৬ বার
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ শনিবার ভোর ৪ট।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ জুলাই- ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে শনিবার ভোরে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ ৩২-এর ম্যাচে লিওনেল মেসির দল মুখোমুখি হবে আফ্রিকার চমক জাগানো দল কেপ ভার্দের। বাংলাদেশ সময় শনিবার (৪ জুলাই) ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

শক্তি ও অভিজ্ঞতার বিচারে আর্জেন্টিনা স্পষ্ট ফেভারিট হলেও এবারের বিশ্বকাপে দুর্দান্ত লড়াই করে নকআউট পর্বে ওঠা কেপ ভার্দেকে হালকাভাবে নিতে রাজি নয় আলবিসেলেস্তেরা। বিশ্বকাপের অভিষেক আসরেই ইতিহাস গড়ে শেষ ৩২-এ জায়গা করে নেওয়া আফ্রিকার দেশটি ইতোমধ্যে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।

গ্রুপ ‘জে’-তে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তিন ম্যাচের সবগুলো জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হিসেবে নকআউটে উঠেছে আর্জেন্টিনা। পুরো গ্রুপ পর্বে মাত্র একটি গোল হজম করেছে দলটি। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করে আর্জেন্টিনা। সেই ম্যাচে হ্যাটট্রিক করেন অধিনায়ক লিওনেল মেসি। দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচেও জোড়া গোল করেন তিনি।

গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে বিশ্রামে রাখা হলেও দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা। তিন ম্যাচ শেষে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ছয়ে, যা তাকে টুর্নামেন্টের অন্যতম সেরা গোলদাতার কাতারে রেখেছে।

অন্যদিকে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৬৭ নম্বরে থাকা কেপ ভার্দে গ্রুপ ‘এইচ’ থেকে দ্বিতীয় দল হিসেবে নকআউটে জায়গা করে নেয়। স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা দলটি পরে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে এবং শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষেও গোলশূন্য ড্র করে মূল্যবান এক পয়েন্ট অর্জন করে ইতিহাস গড়ে।

মায়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি লিওনেল মেসির জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, নিজের ক্লাব ইন্টার মায়ামির পরিচিত মাঠেই বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই নকআউট ম্যাচ খেলবেন তিনি।

এই ম্যাচের বিজয়ী দল শেষ ষোলোতে অস্ট্রেলিয়া ও মিসরের মধ্যকার ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে। তাই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে চাইবে দুই দলই।

এই শাখার আরও খবর

ঢামেকের নারী শৌচাগার থেকে হিন্দু নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার, যা জানা যাচ্ছে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরোনো ভবনের নিচতলার একটি নারী শৌচাগার থেকে তন্ময়ী মণ্ডল নামে এক নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজধানীর বারডেম…

মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, বন্ধ ইলিশ আহরণ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর ও নদ-নদীতে…

তিন কাউন্সিলর নিয়েই ইংরেজবাজার পুরসভা বিজেপির দখলে

মালদহ জেলা পরিষদের পর এবার ইংরেজবাজার পুরসভাও দখলে নিল বিজেপি। বুধবার চেয়ারম্যান নির্বাচনের ভোটাভুটিতে বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়িকে সমর্থন করেন তৃণমূল থেকে ‘নির্দল’ হওয়া ১১…

শর্তসাপেক্ষে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার ইঙ্গিত সরকারের

নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতার বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে এ ধরনের প্রক্রিয়া শুরুর আগে…

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হককে একদল মানুষ জোরপূর্বক ঘেরাও করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর ঘটনায় দায়ের করা মামলায় আব্দুস সালাম (৫৬)…

গণপতি পরিবার হত্যাকাণ্ড: দেড় মাসেও কাটেনি ভয়, এলাকায় নেই পূজার আমেজ

রংপুর নগরীর হিন্দু অধ্যুষিত মাছুয়াপাড়া মহল্লায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও একমাত্র ছেলেকে হত্যার ঘটনায় দেড় মাস পেরিয়ে গেলেও আতঙ্ক কাটেনি স্থানীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au