বাংলাদেশ

এইচএসসি পরীক্ষার মাঝেই বিদ্যালয়ে মদ্যপানের অভিযোগ, প্রধান শিক্ষককে শোকজ

  • 7:31 pm - July 04, 2026
  • পঠিত হয়েছে:১৬৬ বার
এইচএসসি পরীক্ষার মাঝেই বিদ্যালয়ে মদ্যপানের অভিযোগ।ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৪ জুলাই- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালি মাল্টি ল্যাটারাল (বহুপার্শ্বিক) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের কার্যালয়ে বসে মদ্যপান ও মাতলামির অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জানান, বৃহস্পতিবার সকালে পোতাজিয়া ইউনিয়নের নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভিডিওটি নজরে আসার পর ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম প্রধান শিক্ষক রুহুল আমিনকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পরীক্ষা চলাকালে প্রধান শিক্ষক মদ্যপ অবস্থায় নিজের কার্যালয়ে প্রবেশ করে উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি ও অসংলগ্ন আচরণ করছেন। এতে পরীক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। পরে তার স্বজনরা এসে তাকে বিদ্যালয় থেকে বাড়িতে নিয়ে যান।

স্থানীয় একাধিক অভিভাবকের অভিযোগ, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরেই প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের কার্যালয়ে বসে মদ্যপান করেন এবং অস্বাভাবিক আচরণ করেন। তার প্রভাবের কারণে শিক্ষক, শিক্ষার্থী কিংবা অভিভাবকদের অনেকেই প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পান না বলেও দাবি করেন তারা।

ঘটনার পর এলাকাবাসী ও অভিভাবকরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, মানসিক অশান্তির কারণে তিনি মদ্যপান করেছিলেন। তিনি স্বীকার করেন, মদ্যপ অবস্থায় বিদ্যালয়ে আসা তার ভুল হয়েছে। তবে সে সময় কী বলেছেন বা কী করেছেন, তা তার মনে নেই বলে জানান।

ইউএনও সাবরিনা শারমিন বলেন, প্রধান শিক্ষকের লিখিত জবাব সন্তোষজনক না হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au