বাংলাদেশ

‘বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির আর কোনো সুযোগ নেই’, বিচারের ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

  • 2:49 pm - July 05, 2026
  • পঠিত হয়েছে:১৪৫ বার
স্বরাষ্ট্রমন্ত্রীছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ জুলাই- বাংলাদেশে আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে শিগগিরই বিচারিক প্রক্রিয়া শুরু হবে।

শনিবার (৪ জুলাই) ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ হয়ে গেছে। তার ভাষায়, ‘আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। দল হিসেবে তাদের বিচারও খুব শিগগিরই শুরু হবে।’

তিনি বলেন, জুলাই আন্দোলন সংগঠিত করতে রাজনৈতিক নেতৃত্বকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। তার দাবি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে একটি অরাজনৈতিক পরিচয়ের ব্যানারে আন্দোলন সফলভাবে সংগঠিত হয়েছিল।

দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র পুনর্গঠনের আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের মানুষ নতুন বাংলাদেশের জন্য অনেক প্রত্যাশা নিয়ে রয়েছে। অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকলেও সরকার তা মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে এবং জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র চালানোর চেষ্টা করছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, জুলাই আন্দোলনের চেতনাকে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়। তার ভাষায়, ‘জুলাইয়ের চেতনা নিয়ে ব্যবসা করা ভালো নয়। যারা এটি করবে, জনগণই তাদের বিচার করবে।’

‘জুলাই ’২৪ শহীদ পরিবার’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’-এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে জুলাই আন্দোলনে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au