বিশ্ব

মেলবোর্নে মোদির সফর ঘিরে অনলাইনে হত্যার হুমকি, তদন্তে অস্ট্রেলিয়ার আইনশৃঙ্খলা বাহিনী

  • 10:05 pm - July 05, 2026
  • পঠিত হয়েছে:২০৩ বার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন অস্ট্রেলিয়া সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকির অভিযোগ সামনে আসায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি)। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

তিন দিনের সরকারি সফরের অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার মেলবোর্নের মার্ভেল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ‘মেলবোর্ন মিটস মোদি’ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদির। সফরের সময় তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে অস্ট্রেলিয়া-ভারত বার্ষিক নেতৃবৃন্দের শীর্ষ বৈঠকেও যোগ দেবেন। দুই দেশের কৌশলগত অংশীদারত্ব, বাণিজ্য, নিরাপত্তা, প্রযুক্তি ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে এ বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ভারতের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে একটি হুমকিমূলক পোস্ট প্রকাশ করা হয়। সেখানে মার্ভেল স্টেডিয়ামের ছাদের প্রসঙ্গ উল্লেখ করে লেখা হয়, ‘অনুষ্ঠানের সময় স্টেডিয়ামের ছাদ বন্ধ থাকাই ভালো, নইলে তিনি অস্ট্রেলিয়ায় আসবেন তাঁর মৃত্যুর জন্য।’ পোস্টটি প্রকাশের পরপরই বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।

হুমকির ঘটনাটি সামনে আসার পর অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ তদন্ত শুরু করেছে। তবে তদন্তের স্বার্থে সংস্থাটি বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। এ বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে এএফপির এক মুখপাত্র শুধু বলেন, ‘এ বিষয়ে এএফপির কোনো মন্তব্য নেই।’

এখন পর্যন্ত হুমকির উৎস, এর বিশ্বাসযোগ্যতা কিংবা সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির মাত্রা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে কূটনৈতিক সূত্র ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, সফরকে কেন্দ্র করে নিরাপত্তা পরিকল্পনা পুনর্মূল্যায়ন করা হয়েছে এবং অনুষ্ঠানস্থলসহ সংশ্লিষ্ট এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক নেতাদের সফরকে ঘিরে এ ধরনের অনলাইন হুমকিকে অস্ট্রেলিয়ার নিরাপত্তা সংস্থাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থাকে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হবে এবং নরেন্দ্র মোদির সফর নির্বিঘ্ন রাখতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

এই শাখার আরও খবর

শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা

ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au