খেলা

এটিই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে: রোনালদো

  • 1:36 pm - July 06, 2026
  • পঠিত হয়েছে:১৬২ বার
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ জুলাই- পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো নিশ্চিত করেছেন, ২০২৬ ফিফা বিশ্বকাপই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। স্পেনের বিপক্ষে নকআউট ম্যাচের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে ৪১ বছর বয়সী এই তারকা বলেন, তিনি এখন প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চান এবং এই বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। তবে তিনি আশা প্রকাশ করেন, আসরের পরবর্তী ম্যাচটি যেন তার শেষ আন্তর্জাতিক ম্যাচ না হয়।

সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, “আমি যতটা সম্ভব এই সময়টা উপভোগ করতে চাই। এটিই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। তবে আশা করি আগামীকালই যেন আমার শেষ ম্যাচ না হয়। আন্তর্জাতিক ফুটবল থেকে একদিন বিদায় নিতেই হবে। কিন্তু যেদিন বিদায় নেব, সেদিন আমি সম্পূর্ণ শান্ত মন নিয়েই মাঠ ছাড়ব। কারণ ফুটবলের জন্য আমি আমার সবকিছু উজাড় করে দিয়েছি।”

তিনি আরও বলেন, ফুটবল তার কাছে কখনো অর্থ বা ব্যক্তিগত লাভের বিষয় ছিল না, বরং এটি তার ভালোবাসা ও আবেগের জায়গা। তাই প্রতিটি ম্যাচ, প্রতিটি মুহূর্ত উপভোগ করাই এখন তার প্রধান লক্ষ্য। বিশ্বকাপে ইতোমধ্যে তিনটি গোল করেছেন উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত তার পারফরম্যান্স নিয়েও তিনি সন্তুষ্ট।

২০০৬ সালে প্রথম বিশ্বকাপ খেলতে নামার পর থেকে ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬—মোট ছয়টি বিশ্বকাপে অংশ নিয়েছেন রোনালদো। চলতি আসরের গ্রুপ পর্বে উজবেকিস্তানের বিপক্ষে গোল করে তিনি ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ড গড়েছেন।

এরপর নকআউট পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপের নকআউট পর্বে নিজের প্রথম গোলের স্বাদও পান এই পর্তুগিজ অধিনায়ক।

চলতি বিশ্বকাপের অভিজ্ঞতা প্রসঙ্গে রোনালদো বলেন, এবারের টুর্নামেন্ট তার জীবনের সবচেয়ে আবেগঘন বিশ্বকাপ। মাঠের খেলার বাইরেও মানুষের ভালোবাসা, সমর্থন এবং আবেগ তাকে গভীরভাবে স্পর্শ করেছে। তার ভাষায়, এই বিশ্বকাপের স্মৃতি তিনি সারাজীবন মনে রাখবেন।

বিশ্বকাপ জয়ের প্রসঙ্গে রোনালদো বলেন, বিশ্বকাপ জিতলে অবশ্যই সেটি দারুণ অর্জন হবে। তবে বিশ্বকাপ জিততে না পারলেও তার ক্যারিয়ারের মূল্য বা অর্জন কোনোভাবেই কমে যাবে না। তিনি বলেন, জীবনে তার কোনো অপূর্ণতা নেই এবং পর্তুগাল বিশ্বকাপ জয়ের সামর্থ্য রাখলেও শেষ পর্যন্ত শিরোপা কেবল একটি দলই জিততে পারে।

সংবাদ সম্মেলনে স্পেনের ১৮ বছর বয়সী উদীয়মান তারকা লামিন ইয়ামাল সম্পর্কে জানতে চাইলে রোনালদো বলেন, ইয়ামালের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। তবে দীর্ঘ ক্যারিয়ার গড়তে হলে প্রতিভার পাশাপাশি কঠোর পরিশ্রম, আত্মনিয়ন্ত্রণ এবং সমালোচনা সামাল দেওয়ার মানসিকতা থাকতে হবে।

সমালোচনা প্রসঙ্গে রোনালদো বলেন, গঠনমূলক সমালোচনা একজন খেলোয়াড়কে আরও উন্নত হতে সাহায্য করে। তবে নেতিবাচক সমালোচনায় ভেঙে পড়লে দীর্ঘ ক্যারিয়ার গড়া সম্ভব নয়। তিনি জানান, সময়ের সঙ্গে তিনি শিখেছেন কীভাবে সমালোচনা পাশ কাটিয়ে সমর্থকদের ভালোবাসা ও নিজের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে হয়।

স্পেনের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রোনালদোর এই ঘোষণা ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ফুটবলে অসংখ্য রেকর্ড গড়া এই কিংবদন্তির বিশ্বকাপ অধ্যায় শেষ হওয়ার পথে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

এই শাখার আরও খবর

মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, বন্ধ ইলিশ আহরণ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর ও নদ-নদীতে…

তিন কাউন্সিলর নিয়েই ইংরেজবাজার পুরসভা বিজেপির দখলে

মালদহ জেলা পরিষদের পর এবার ইংরেজবাজার পুরসভাও দখলে নিল বিজেপি। বুধবার চেয়ারম্যান নির্বাচনের ভোটাভুটিতে বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়িকে সমর্থন করেন তৃণমূল থেকে ‘নির্দল’ হওয়া ১১…

শর্তসাপেক্ষে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার ইঙ্গিত সরকারের

নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতার বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে এ ধরনের প্রক্রিয়া শুরুর আগে…

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হককে একদল মানুষ জোরপূর্বক ঘেরাও করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর ঘটনায় দায়ের করা মামলায় আব্দুস সালাম (৫৬)…

গণপতি পরিবার হত্যাকাণ্ড: দেড় মাসেও কাটেনি ভয়, এলাকায় নেই পূজার আমেজ

রংপুর নগরীর হিন্দু অধ্যুষিত মাছুয়াপাড়া মহল্লায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও একমাত্র ছেলেকে হত্যার ঘটনায় দেড় মাস পেরিয়ে গেলেও আতঙ্ক কাটেনি স্থানীয়…

সেনাবাহিনীতে বড় রদবদল, সংকুচিত হচ্ছে ওয়াকার-উজ-জামানের প্রভাব?

বাংলাদেশ সেনাবাহিনীতে গত ৮ সেপ্টেম্বর জারি করা একাধিক সীমিত-প্রচলন বা ‘রেস্ট্রিক্টেড’ বদলি ও পদায়নের আদেশ ঘিরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ক্ষমতা ও প্রভাব নিয়ে নতুন প্রশ্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au