অস্ট্রেলিয়া

পর্যটক ভিসায় কনটেন্ট তৈরি করলে কড়া শাস্তি, বালিতে নতুন ভিসা বিধি জারি

  • 10:08 pm - July 06, 2026
  • পঠিত হয়েছে:২৩০ বার
পর্যটক ভিসায় কনটেন্ট তৈরি করলে কড়া শাস্তি, বালিতে নতুন ভিসা বিধি জারি।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৬ জুলাই- ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালিতে পর্যটক ভিসায় এসে আয়মূলক কনটেন্ট তৈরি করা বিদেশি ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। নতুন ভিসা বিধি অনুযায়ী, পর্যটক ভিসা ব্যবহার করে অর্থ, স্পনসরশিপ বা বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো ধরনের ছবি, ভিডিও বা অনলাইন কনটেন্ট তৈরি কিংবা প্রকাশ করলে তা ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এমনকি কেউ বালি ছেড়ে যাওয়ার পর সেই কনটেন্ট প্রকাশ করলেও একই নিয়ম প্রযোজ্য হবে।

অস্ট্রেলিয়ার সরকারি ভ্রমণ পরামর্শ প্ল্যাটফর্ম স্মার্টট্রাভেলার কনটেন্ট নির্মাতাদের সতর্ক করে জানিয়েছে, ইন্দোনেশিয়ায় গবেষণা, স্বেচ্ছাসেবামূলক কাজ বা যেকোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য পর্যটক ভিসা বৈধ নয়। তাই ভ্রমণের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সঠিক ভিসা নিয়েই দেশটিতে প্রবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে।

নতুন বিধি কার্যকর হওয়ার পর বালির ধর্মা দেবতা ইমিগ্রেশন প্যাট্রোল টাস্কফোর্স ইতোমধ্যে অভিযান জোরদার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারির পাশাপাশি কাংগু ও উবুদসহ পর্যটকদের জনপ্রিয় এলাকায় নিয়মিত টহল চালানো হচ্ছে। এ পর্যন্ত বেশ কয়েকজন বিদেশিকে আটকও করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নিয়ম ভঙ্গ করলে বড় অঙ্কের জরিমানা, দেশ থেকে বহিষ্কার (ডিপোর্টেশন) এবং ভবিষ্যতে আজীবনের জন্য ইন্দোনেশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞার মতো কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে।

বালির আঞ্চলিক অভিবাসন দপ্তরের মহাপরিচালক ফেলুসিয়া সেনগকি রাতনা বলেন, বালির পর্যটন শিল্পের সুষ্ঠু পরিবেশ, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা করতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, বিদেশি নাগরিকদের কার্যক্রমের ওপর সার্বিক নজরদারি অব্যাহত থাকবে, যাতে পর্যটন খাতের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় থাকে।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

সিডনি ও পার্থে বিএইচএসএএ’র শারদীয় পূজা পরিক্রমা সম্পন্ন

শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের সংগঠন বিএইচএসএএ’র (BHSAA) শারদীয় দুর্গাপূজা পরিক্রমা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য…

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ঝরল ১০ প্রাণ, আহত আরও ২০

ওটিএন বাংলা ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে ভোরের আলো ফোটার আগেই সড়কে ঝরল ১০ প্রাণ। যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন।…

‘আমি ভয় পাই না’, ডিসেম্বরে দেশে ফেরার কথা আবারও বললেন শেখ হাসিনা

ওটিএন বাংলা ডেস্ক: আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা আবারও জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরলে গ্রেপ্তার, নির্যাতন কিংবা হত্যার শিকার হতে পারেন বলে…

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, বিচারপ্রক্রিয়া সম্পর্কে জানত না সরকার

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় তাঁদের বিচারপ্রক্রিয়া ও অভিযোগের বিস্তারিত জানতে পারেনি বাংলাদেশ সরকার। মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশের দূতাবাস বা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au