বাংলাদেশ

কাদের খুশির বলি হলেন নিরীহ হরিদাস?

  • 1:03 am - July 14, 2026
  • পঠিত হয়েছে:২২৫ বার
হরিদাস চন্দ্র তরণী দাসকে মানিলন্ডারিং মামলায় গ্রেপ্তার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ জুলাই- গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা শ্রীশ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরণী দাসকে মানিলন্ডারিং মামলায় গ্রেপ্তারের পর ঘটনাটি ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। গ্রেপ্তারের সময় ও প্রেক্ষাপট নিয়ে সরকারের উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে।

সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে জামায়াত জোটের বেশ চাপের মুখে রয়েছে বাংলাদেশের ক্ষমতাসীন বিএনপি সরকার। সরকারের সমালোচনা করে পরপর কয়েকটি অঞ্চলে বিশাল জনসমাবেশ করেছে জামায়াতসহ ১১ দলীয় জোট। পাশাপাশি বিশ্বের সবচেয়ে বড় রামমূর্তি নির্মাণের ঘোষণা দিয়ে বাংলাদেশের উগ্রবাদীদের তোপের মুখে পড়েছিলেন হরিদাস। দেশের বিভিন্ন যায়গায় হিন্দুদের উদ্দ্যেশ্যে প্রকাশ্য হুমকিসহ রামের ছবিতে জুতাপেটার মতো ঘটনাও ঘটেছে। কিন্তু সেসময় সরকারসহ বিরোধীদলও চুপ ছিল। এদিকে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অভিযোগ উঠেছে, শেখ হাসিনার প্রসঙ্গ আড়াল করতে এবং বিরোধী দলের চাপের হাত থেকে বাঁচতে মধ্যরাতে হরিদাসকে সিআইডি দিয়ে তুলে এনেছে বিএনপি সরকার।

গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমপ্লেক্সে নির্মাণাধীন বাংলাদেশের সবচেয়ে বড় রামমূর্তি। ছবিঃ সংগৃহীত

হরিদাস চন্দ্র তরণী দাস সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় রামমূর্তি নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন স্থানে এ উদ্যোগের বিরোধিতা, উসকানিমূলক বক্তব্য এবং হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে হুমকির অভিযোগ ওঠে। রামের ছবিতে জুতাপেটার ঘটনাও প্রকাশ্যে আসে। সমালোচকদের অভিযোগ, এসব ঘটনার বিরুদ্ধে দৃশ্যমান কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি।

এদিকে হরিদাসের আইনজীবীর দাবি, তার মক্কেলের বিরুদ্ধে দায়ের করা মানিলন্ডারিং মামলার অভিযোগের সঙ্গে এজাহারে উল্লিখিত তথ্যের মিল নেই। মন্দির নির্মাণে বিদেশ থেকে অর্থ আনার অভিযোগেরও কোনো প্রমাণ তদন্তকারী পক্ষ আদালতে উপস্থাপন করতে পারেনি বলে দাবি করেন তিনি। তবে আদালত হরিদাসকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন।

পুলিশ জানায়, গত ১২ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের একটি দল গাইবান্ধার পলাশবাড়ীর শ্রীশ্রী কালী মন্দির এলাকায় অভিযান চালিয়ে হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করে। পরদিন ১৩ জুলাই তাকে ঢাকার একটি আদালতে হাজির করা হয়।

এরই মধ্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এক বিবৃতিতে হরিদাসের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে তার আশু মুক্তির দাবি জানিয়েছে। সংগঠনটির অভিযোগ, ধর্মীয় বিদ্বেষ ও সাম্প্রদায়িক উসকানি ছড়ানোর অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে হরিদাসকে গ্রেপ্তার করা আইনের সমান প্রয়োগ নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঢাকার উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মানিলন্ডারিং মামলার ভিত্তিতেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে। মামলার তদন্ত চলমান রয়েছে।

এই শাখার আরও খবর

ইয়াবার গল্প পেরিয়ে সামনে কোটি টাকার জমি, খতিয়ে দেখা হচ্ছে পুলিশ কর্মকর্তাদের যোগসাজশ

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় চারজনকে হত্যার ঘটনায় তদন্তের গতিপথে নতুন একটি সম্ভাব্য কারণ সামনে এসেছে। নিহত অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ি ও জমি দখলের চেষ্টা থেকেই…

জার্মানিতে ড্রোন হামলায় রুশ কূটনীতিকদের তলব ইইউর

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনার পর রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঘটনার পর ইইউর কয়েকটি সদস্য দেশ নিজ নিজ দেশে রাশিয়ার…

ওয়াসার সাড়ে ৪ হাজার কোটির প্রকল্প সাড়ে ১৬ হাজার কোটি, নেপথ্যে আসিফ?

ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে ৪ হাজার ৫৯৭ কোটি টাকা থেকে ১৬ হাজার ১৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। প্রকল্পের ব্যয়…

রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস নতুন মামলায় গ্রেপ্তার, জামিন নামঞ্জুর

গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে ঢাকার উত্তরা পশ্চিম থানার একটি ফ্ল্যাটসংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। একই মামলায় তার…

ড. ইউনূস আসিফের জন্য ঢাকা-১০ আসন চেয়েছিলেন, দাবি রাশেদ খানের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জন্য ঢাকা-১০ আসন ছেড়ে দিতে জামায়াতে ইসলামীর আমিরকে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ…

ভারতের চেয়ে বিদ্যুৎ কিনতে চীনের কাছে ১২৭ শতাংশ বেশি দেবে বাংলাদেশ

বিদ্যুৎ সংকট ও অর্থনৈতিক চাপের মধ্যে ভারতের তুলনায় প্রায় দ্বিগুণেরও বেশি দামে চীনের সহায়তায় নির্মিত বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের বিদ্যুৎ কিনতে যাচ্ছে বাংলাদেশ। ২…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au