খেলা

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে পরিবর্তনের আভাস

  • 3:31 am - July 16, 2026
  • পঠিত হয়েছে:১৭২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৬ জুলাই- ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। যদিও সর্বশেষ সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জয়ী দলটিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই, তবুও প্রতিপক্ষের কৌশল বিবেচনায় মাঝমাঠে এক বা দুটি পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন তিনি।

বুধবার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিতব্য সেমিফাইনাল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করে দল সাজানো হবে। তিনি বলেন, “প্রতিপক্ষকে মাথায় রেখে আমরা কিছু পরিবর্তন আনতে পারি। আমাদের লক্ষ্য সম্ভাব্য সেরা একাদশ মাঠে নামানো। খেলোয়াড়রা সবাই ভালো অবস্থায় রয়েছে এবং ম্যাচের জন্য প্রস্তুত।”

আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রক্ষণভাগে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। পাঁচ ডিফেন্ডারের ফর্মেশনেও যাওয়ার পরিকল্পনা আপাতত নেই। তবে মাঝমাঠে একটি কৌশলগত পরিবর্তন দেখা যেতে পারে। রদ্রিগো ডি পলের পরিবর্তে নিকোলাস গঞ্জালেস অথবা জুলিয়ানো সিমিওনে শুরুর একাদশে সুযোগ পেতে পারেন।

বিশেষ করে নিকোলাস গঞ্জালেসকে নিয়ে জোর আলোচনা চলছে। বিশ্বকাপের প্রায় প্রতিটি ম্যাচেই বদলি হিসেবে নেমে দলের খেলায় ইতিবাচক প্রভাব ফেলেছেন তিনি। তার গতি, পরিশ্রম এবং আক্রমণভাগে কার্যকর উপস্থিতির কারণে ইংল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই তাকে মাঠে নামানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অন্যদিকে রাইট-ব্যাক পজিশনেও প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। গঞ্জালো মন্তিয়েল এবং নাহুয়েল মোলিনার মধ্যে লড়াই থাকলেও বর্তমান পরিস্থিতিতে মোলিনাই প্রথম পছন্দ হিসেবে এগিয়ে আছেন বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে রয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণে থাকতে পারেন নাহুয়েল মোলিনা (অথবা গঞ্জালো মন্তিয়েল), ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস তাগলিয়াফিকো। মাঝমাঠে সম্ভাব্য খেলোয়াড় রদ্রিগো ডি পল (অথবা নিকোলাস গঞ্জালেস কিংবা জুলিয়ানো সিমিওনে), লিয়ান্দ্রো পেরেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং এনসো ফার্নান্দেজ। আর আক্রমণভাগে বরাবরের মতো নেতৃত্ব দেবেন লিওনেল মেসি, তার সঙ্গী হিসেবে থাকবেন হুলিয়ান আলভারেজ।

ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার এই হাইভোল্টেজ সেমিফাইনালকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। দুই দলের শক্তিশালী স্কোয়াড ও তারকাবহুল লড়াইয়ে উত্তেজনাপূর্ণ একটি ম্যাচের প্রত্যাশা করছেন সমর্থকরা।

এই শাখার আরও খবর

শর্তসাপেক্ষে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার ইঙ্গিত সরকারের

নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতার বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে এ ধরনের প্রক্রিয়া শুরুর আগে…

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হককে একদল মানুষ জোরপূর্বক ঘেরাও করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর ঘটনায় দায়ের করা মামলায় আব্দুস সালাম (৫৬)…

গণপতি পরিবার হত্যাকাণ্ড: দেড় মাসেও কাটেনি ভয়, এলাকায় নেই পূজার আমেজ

রংপুর নগরীর হিন্দু অধ্যুষিত মাছুয়াপাড়া মহল্লায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও একমাত্র ছেলেকে হত্যার ঘটনায় দেড় মাস পেরিয়ে গেলেও আতঙ্ক কাটেনি স্থানীয়…

সেনাবাহিনীতে বড় রদবদল, সংকুচিত হচ্ছে ওয়াকার-উজ-জামানের প্রভাব?

বাংলাদেশ সেনাবাহিনীতে গত ৮ সেপ্টেম্বর জারি করা একাধিক সীমিত-প্রচলন বা ‘রেস্ট্রিক্টেড’ বদলি ও পদায়নের আদেশ ঘিরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ক্ষমতা ও প্রভাব নিয়ে নতুন প্রশ্ন…

চিত্রনায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা, কী দোষ ছিল তার?

দুই বছর পর কবর থেকে উঠেছে চিত্রনায়ক শান্ত খান ও তার বাবা সেলিম খানের মরদেহ। আদালতের নির্দেশে বুধবার (৭ অক্টোবর) চাঁদপুরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের পারিবারিক…

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স-জাপানের দুই বিজ্ঞানী

রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সের হেনরি বি. কাগান ও জাপানের কেনসো সোয়াই। রাসায়নিক বিক্রিয়ায় অরৈখিক প্রভাব এবং অসমমিত জৈব সংশ্লেষণে স্ব-অনুঘটন বা অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au