বাংলাদেশ

জগন্নাথ দেবের রথযাত্রায় ভক্তদের ঢল

  • 3:42 am - July 17, 2026
  • পঠিত হয়েছে:১৬৫ বার

মেলবোর্ন, ১৭ জুলাই-রাজধানী ঢাকায় বর্ণাঢ্য আয়োজন ও ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে স্বামীবাগ ইসকন আশ্রম থেকে রথযাত্রা শুরু হলে হাজারো ভক্ত, ধর্মপ্রাণ মানুষ ও দর্শনার্থীর উপস্থিতিতে পুরো শোভাযাত্রা উৎসবমুখর হয়ে ওঠে।

রথযাত্রাটি স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, হাইকোর্ট, রমনা কালীমন্দির, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল ও পলাশী মোড় অতিক্রম করে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে ভক্তরা কীর্তন, ভজন ও ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেন এবং রথ টানার মাধ্যমে উৎসবে অংশ নেন।

এ উপলক্ষে ইসকন বাংলাদেশ নয় দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করেছে। সকালে বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে উৎসবের সূচনা হয়। পরে স্বামীবাগ ইসকন মন্দিরের অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে রথযাত্রার উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক নিতাই স্বামী। এছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন মজুমদার, ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি গোকুল ভি কে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল, বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু এবং ইসকন বাংলাদেশের যুগ্ম সম্পাদক গৌরাঙ্গ দাস।

রথযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ জানায়, শোভাযাত্রার পুরো রুটজুড়ে টহল দল, সিসিটিভি ক্যামেরা, ফুট পেট্রোল, মোটরসাইকেল টহল, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন। পাশাপাশি ইসকনের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবকও নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করেন।

আয়োজকরা জানিয়েছেন, নয় দিনব্যাপী এই ধর্মীয় উৎসবের সমাপনী উপলক্ষে আগামী ২৪ জুলাই বিকেল ৩টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে একই পথে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। এতে আবারও বিপুলসংখ্যক ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হককে একদল মানুষ জোরপূর্বক ঘেরাও করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর ঘটনায় দায়ের করা মামলায় আব্দুস সালাম (৫৬)…

গণপতি পরিবার হত্যাকাণ্ড: দেড় মাসেও কাটেনি ভয়, এলাকায় নেই পূজার আমেজ

রংপুর নগরীর হিন্দু অধ্যুষিত মাছুয়াপাড়া মহল্লায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও একমাত্র ছেলেকে হত্যার ঘটনায় দেড় মাস পেরিয়ে গেলেও আতঙ্ক কাটেনি স্থানীয়…

সেনাবাহিনীতে বড় রদবদল, সংকুচিত হচ্ছে ওয়াকার-উজ-জামানের প্রভাব?

বাংলাদেশ সেনাবাহিনীতে গত ৮ সেপ্টেম্বর জারি করা একাধিক সীমিত-প্রচলন বা ‘রেস্ট্রিক্টেড’ বদলি ও পদায়নের আদেশ ঘিরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ক্ষমতা ও প্রভাব নিয়ে নতুন প্রশ্ন…

চিত্রনায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা, কী দোষ ছিল তার?

দুই বছর পর কবর থেকে উঠেছে চিত্রনায়ক শান্ত খান ও তার বাবা সেলিম খানের মরদেহ। আদালতের নির্দেশে বুধবার (৭ অক্টোবর) চাঁদপুরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের পারিবারিক…

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স-জাপানের দুই বিজ্ঞানী

রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সের হেনরি বি. কাগান ও জাপানের কেনসো সোয়াই। রাসায়নিক বিক্রিয়ায় অরৈখিক প্রভাব এবং অসমমিত জৈব সংশ্লেষণে স্ব-অনুঘটন বা অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য…

পেরিশিচের লাল কার্ডে ক্ষুব্ধ বিলিচ, কাঠগড়ায় কুকুরেয়া

স্পেনের কাছে ২-১ গোলে হারের হতাশার সঙ্গে ক্রোয়েশিয়ার কষ্ট আরও বাড়িয়েছে ইভান পেরিশিচের বিতর্কিত লাল কার্ড। ম্যাচের ৭৯ মিনিটে স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার সঙ্গে সংঘর্ষের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au