খেলা

আর্জেন্টিনা-স্পেনের ফাইনালটি হবে ‘গুরু বনাম শিষ্যে’র এক রোমাঞ্চকর দ্বৈরথ

  • 10:37 pm - July 17, 2026
  • পঠিত হয়েছে:১১৪ বার
আর্জেন্টিনা-স্পেনের ফাইনালটি হবে ‘গুরু বনাম শিষ্যে’র এক রোমাঞ্চকর দ্বৈরথ।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৭ জুলাই- বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসরের ফাইনালে শুধু আর্জেন্টিনা ও স্পেনের শিরোপা লড়াইই নয়, ডাগআউটেও দেখা যাবে এক ব্যতিক্রমী দ্বৈরথ। আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি এবং স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের মধ্যকার সম্পর্ক বহু বছরের। একজন ছিলেন শিক্ষক, অন্যজন তাঁর ছাত্র। এবার সেই দুই কোচই বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে একে অপরের প্রতিপক্ষ।

আগামী রোববার যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। চলতি বছরের মার্চে বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ ম্যাচটি বাতিল হয়ে যাওয়ার পর এবার বিশ্বকাপের ফাইনালেই দুই মহাদেশের সেরা দল মুখোমুখি হচ্ছে।

লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। সফল হলে ইতালি ও ব্রাজিলের পর টানা দুইবার বিশ্বকাপ জেতা তৃতীয় দল হিসেবে ইতিহাস গড়বে আলবিসেলেস্তেরা। অন্যদিকে ২০১০ সালের পর আবারও বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্পেন। পাশাপাশি টুর্নামেন্টে রেকর্ড সপ্তম ক্লিন শিটেরও আশা করছে লা রোজা।

এই ফাইনালকে আরও বিশেষ করে তুলেছে দুই কোচের ব্যক্তিগত সম্পর্ক। ২০১৭ সালে ফুটবলকে বিদায় জানানোর পর কোচিং লাইসেন্স অর্জনের জন্য স্প্যানিশ ফুটবল ফেডারেশনের লা রোজাস একাডেমিতে ভর্তি হন লিওনেল স্কালোনি। সেখানে তাঁর অন্যতম প্রশিক্ষক ছিলেন বর্তমান স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

৬৫ বছর বয়সী দে লা ফুয়েন্তের সঙ্গে স্কালোনির সম্পর্ক আজও অত্যন্ত আন্তরিক। স্কালোনির ব্যক্তিগত জীবনও স্পেনের সঙ্গে গভীরভাবে জড়িত। তাঁর স্ত্রী স্প্যানিশ, সন্তানদের জন্মও স্পেনে এবং তিনি বর্তমানে মায়োর্কায় বসবাস করেন।

সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর লুইস দে লা ফুয়েন্তে নিজেই বলেছিলেন, তিনি আর্জেন্টিনার বিপক্ষেই ফাইনাল খেলতে চান। অন্যদিকে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর স্কালোনি তাঁর সাবেক শিক্ষককে ‘পরম বন্ধু ও শ্রদ্ধেয় মানুষ’ বলে উল্লেখ করেন।

তবে ব্যক্তিগত সম্পর্ক মাঠের লড়াইয়ে কোনো প্রভাব ফেলবে না বলে স্পষ্ট জানিয়েছেন স্কালোনি। তিনি বলেন, সবাই জানে তাঁর পরিবার স্পেনের সঙ্গে যুক্ত, কিন্তু বিশ্বকাপের ফাইনালে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন দে লা ফুয়েন্তেকে হারাতে। একই সঙ্গে তিনি জানান, একজন কোচ ও মানুষ হিসেবে স্প্যানিশ কোচ তাঁর সর্বোচ্চ সম্মানের পাত্র।

অন্যদিকে স্কালোনির প্রশংসায় দে লা ফুয়েন্তে বলেন, লিওনেলের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে। আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে সে সবকিছু জিতেছে এবং কোচ হিসেবে অসাধারণ সাফল্য দেখিয়েছে। তিনি বলেন, ছাত্র হিসেবে স্কালোনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী, শেখার প্রবল আগ্রহ ছিল এবং নিজেকে প্রতিনিয়ত উন্নত করার চেষ্টা করতেন। তাঁর শিক্ষক হতে পারা নিজের জন্যও গর্বের বিষয় বলে মন্তব্য করেন স্পেনের এই কোচ।

ফলে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে শুধু দুই পরাশক্তির লড়াই নয়, ফুটবল দর্শকরা উপভোগ করবেন শ্রদ্ধা, বন্ধুত্ব ও প্রতিদ্বন্দ্বিতায় ভরা এক অনন্য ‘গুরু বনাম শিষ্য’র রোমাঞ্চকর দ্বৈরথ।

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au