খেলা

আর্জেন্টিনা-স্পেন দ্বৈরথে সমতা, দুই দলেরই ৬টি করে জয়

  • 9:56 pm - July 18, 2026
  • পঠিত হয়েছে:১৭১ বার
আর্জেন্টিনা-স্পেন দ্বৈরথে সমতা, দুই দলেরই ৬টি করে জয়।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৮ জুলাই-  আন্তর্জাতিক ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হলেই জন্ম নেয় তুমুল উত্তেজনা। নান্দনিক ফুটবল, তারকাদের লড়াই এবং রুদ্ধশ্বাস মুহূর্তে ভরা এই দ্বৈরথের ইতিহাসও বেশ সমৃদ্ধ। পরিসংখ্যান বলছে, দুই দলের লড়াইয়ে কেউই কারও চেয়ে এগিয়ে নয়। এখন পর্যন্ত ১৪টি আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়ে আর্জেন্টিনা ও স্পেন দুদলই জিতেছে ৬টি করে ম্যাচ, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

দুই দলের প্রথম সাক্ষাৎ হয়েছিল ১৯৫২ সালের ৭ ডিসেম্বর। স্পেনের মাটিতে অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচে ১-০ গোলের জয়ে যাত্রা শুরু করে আর্জেন্টিনা। পরের বছর বুয়েনস আইরেসে অনুষ্ঠিত আরেকটি ম্যাচেও একই ব্যবধানে জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা।

স্পেন প্রথমবার আর্জেন্টিনাকে হারায় ১৯৬১ সালের ১১ জুন। ওই প্রীতি ম্যাচে তারা ২-০ গোলের জয় পেয়ে দ্বৈরথে নিজেদের প্রথম সাফল্য অর্জন করে।

বিশ্বকাপের ইতিহাসে দুই দল মাত্র একবারই একে অপরের মুখোমুখি হয়েছে। ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপের গ্রুপ পর্বে বার্মিংহামের ভিলা পার্কে অনুষ্ঠিত সেই ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে স্পেনকে হারায়। ফলে বিশ্বকাপে স্পেনের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড এখনও ধরে রেখেছে আর্জেন্টিনা।

এ পর্যন্ত দুই দলের ১৪টি ম্যাচের মধ্যে ১৩টিই ছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। এর মধ্যে স্পেন জিতেছে ৬টি এবং আর্জেন্টিনা ৫টি। বিশ্বকাপের একমাত্র ম্যাচে জয় পাওয়ায় সামগ্রিক হিসাব গিয়ে দাঁড়িয়েছে ৬-৬ সমতায়।

দুই দলের সাম্প্রতিক ইতিহাসেও রয়েছে দুটি স্মরণীয় ম্যাচ। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ জয়ের পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে বুয়েনস আইরেসে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে চমকে দিয়েছিল আর্জেন্টিনা।

তবে সেই হারের জবাব স্পেন আরও বড় ব্যবধানে দেয় ২০১৮ সালের ২৭ মার্চ। মাদ্রিদে অনুষ্ঠিত দুই দলের সর্বশেষ প্রীতি ম্যাচে লিওনেল মেসিকে ছাড়া মাঠে নামা আর্জেন্টিনাকে ৬-১ গোলে বিধ্বস্ত করে লা রোহা। সেই ম্যাচে স্পেনের হয়ে হ্যাটট্রিক করেন ইসকো।

সমৃদ্ধ ইতিহাস, সমান পরিসংখ্যান এবং দুই দলের শক্তিশালী ফুটবল ঐতিহ্য প্রমাণ করে, আর্জেন্টিনা ও স্পেনের লড়াই আন্তর্জাতিক ফুটবলের অন্যতম আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতাগুলোর একটি।

এই শাখার আরও খবর

চিত্রনায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা, কী দোষ ছিল তার?

দুই বছর পর কবর থেকে উঠেছে চিত্রনায়ক শান্ত খান ও তার বাবা সেলিম খানের মরদেহ। আদালতের নির্দেশে বুধবার (৭ অক্টোবর) চাঁদপুরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের পারিবারিক…

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স-জাপানের দুই বিজ্ঞানী

রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সের হেনরি বি. কাগান ও জাপানের কেনসো সোয়াই। রাসায়নিক বিক্রিয়ায় অরৈখিক প্রভাব এবং অসমমিত জৈব সংশ্লেষণে স্ব-অনুঘটন বা অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য…

পেরিশিচের লাল কার্ডে ক্ষুব্ধ বিলিচ, কাঠগড়ায় কুকুরেয়া

স্পেনের কাছে ২-১ গোলে হারের হতাশার সঙ্গে ক্রোয়েশিয়ার কষ্ট আরও বাড়িয়েছে ইভান পেরিশিচের বিতর্কিত লাল কার্ড। ম্যাচের ৭৯ মিনিটে স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার সঙ্গে সংঘর্ষের…

দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলায় গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় বুধবার…

১১ বছরের শিশুকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন অপরাধচক্রের হোতা সিডনি বিমানবন্দরে গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার সিডনির উত্তর-পশ্চিমাঞ্চলে ১১ বছর বয়সী এক শিশুকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ‘কোকোনাট কার্টেল’-এর এক কথিত শীর্ষ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশ…

মাধবপুরের হীরালাল রায়ের ফিল্টার আজ বিলুপ্তির পথে

হবিগঞ্জের মাধবপুরের ঐতিহ্যবাহী পানির ফিল্টার একসময় দেশ-বিদেশে পরিচিতি পেয়েছিল। সিমেন্ট, পাথর, লাইমস্টোন পাউডার ও মোজাইকের বিশেষ মিশ্রণে হাতে তৈরি তিন স্তরের এসব ফিল্টার পানি বিশুদ্ধ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au