বাংলাদেশ

‘স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ’

-এর আহ্বায়ক মানিক লাল ঘোষ, সদস্য সচিব শফিক বাবু

  • 2:20 am - July 19, 2026
  • পঠিত হয়েছে:২৫৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৯ জুলাই- মহান মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাংবাদিক, কবি-সাহিত্যিক, শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ’-এর ৪৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) রাতে অনুষ্ঠিত এক ভার্চুয়াল আলোচনা সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক ও কলামিস্ট মানিক লাল ঘোষ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক ও নাট্যনির্দেশক শফিক বাবু। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সাংবাদিক সাজেদা পারভীন সাজু, যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক আহমেদ রাসেল এবং সাংবাদিক ওয়ারেছুন্নবী খন্দকার।
শিক্ষাবিদ অধ্যাপক ড. জি. এম. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মীদের আরও সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সাংবাদিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর উদ্ভূত পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক মূল্যবোধ, গণতন্ত্র ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় জনমত গড়ে তুলতে গত ১৮ মাস ধরে ‘স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ’ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আহ্বায়ক কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটি একটি পূর্ণাঙ্গ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল।

‘স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ’-এর ৪৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি
আহ্বায়ক: মানিক লাল ঘোষ (সাংবাদিক ও কলামিস্ট)
সদস্য সচিব: শফিক বাবু (সাংবাদিক ও নাট্যনির্দেশক)
যুগ্ম আহ্বায়ক: সাজেদা পারভীন সাজু (সাংবাদিক), আহমেদ রাসেল (সাংবাদিক, যুক্তরাষ্ট্র) এবং ওয়ারেছুন্নবী খন্দকার (সাংবাদিক)।
সদস্যবৃন্দ: মুজতবা আহমেদ মুরশেদ (কবি ও কথাসাহিত্যিক), আব্দুল মতিন ভূঁইয়া (আবৃত্তিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব), ঝর্ণা মনি (সাংবাদিক ও কবি), খোন্দকার তারেক রায়হান (সাংবাদিক, যুক্তরাজ্য), জহিরুল ইসলাম (সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যুক্তরাষ্ট্র), এইচ. এম. দুলাল (সাংবাদিক), এস. এম. কামরুজ্জামান সাগর (নাট্যনির্মাতা ও কলামিস্ট), সাজ্জাদ হোসেন (সাংবাদিক), দীপান্বিতা রায় মার্টিন (সাংবাদিক ও অভিনেত্রী), জুনায়েদ শাহরিয়ার (সাংবাদিক), আশরাফ কবির (অভিনেতা), বদরুল হাসান লিটন (সাংবাদিক), ইমরানুল আজিম চৌধুরী ইমু (সাংবাদিক), মো. জালাল উদ্দীন (সাংবাদিক, নাটোর), মো. জহির উদ্দিন (সাংবাদিক, লক্ষ্মীপুর), জাকির হোসেন (সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী, চট্টগ্রাম), হায়দার হোসেন (সাংবাদিক), ফারুক রহমান (সাংবাদিক, সাতক্ষীরা), সিরাজুল ইসলাম রাজ (সাংবাদিক), জুয়েল রাজ (সাংবাদিক, যুক্তরাজ্য), সেলিনা আকতার জোছনা (সাংবাদিক, যুক্তরাজ্য), আতাহার হাওলাদার (সাংবাদিক), তুলনা আফরিন (সাংবাদিক), হাসনাত শাহীন (সাংবাদিক), এস. কে. সৌরভ (সাংবাদিক), মো. মালেক শেখ (সাংবাদিক, ময়মনসিংহ), মাসুদ রানা (সাংবাদিক), এস. এম. মাহমুদুল হাসান নিবিড় (সাংবাদিক), রেজাউল করিম বকুল (সাংবাদিক, ফরিদপুর), তমাল মাহাবুব (অভিনেতা), মোহাম্মদ সেলিম (সাংবাদিক), অধরা নিহারিকা (অভিনেত্রী), আরিফুর রহমান আরিফ (সাংবাদিক, যুক্তরাষ্ট্র), আনসারুল হক আনসার (সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চট্টগ্রাম), আল আমিন (সাংবাদিক, মেহেরপুর), মুক্তি শেখ (গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী), জুবাল চন্দ্র শীল পলাশ (সাংবাদিক), জিল্লুর রাসেল (সাংবাদিক, ফরিদপুর) এবং মুন্সি দেলোয়ার হোসেন (সাংবাদিক)।

এই শাখার আরও খবর

চিত্রনায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা, কী দোষ ছিল তার?

দুই বছর পর কবর থেকে উঠেছে চিত্রনায়ক শান্ত খান ও তার বাবা সেলিম খানের মরদেহ। আদালতের নির্দেশে বুধবার (৭ অক্টোবর) চাঁদপুরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের পারিবারিক…

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স-জাপানের দুই বিজ্ঞানী

রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সের হেনরি বি. কাগান ও জাপানের কেনসো সোয়াই। রাসায়নিক বিক্রিয়ায় অরৈখিক প্রভাব এবং অসমমিত জৈব সংশ্লেষণে স্ব-অনুঘটন বা অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য…

পেরিশিচের লাল কার্ডে ক্ষুব্ধ বিলিচ, কাঠগড়ায় কুকুরেয়া

স্পেনের কাছে ২-১ গোলে হারের হতাশার সঙ্গে ক্রোয়েশিয়ার কষ্ট আরও বাড়িয়েছে ইভান পেরিশিচের বিতর্কিত লাল কার্ড। ম্যাচের ৭৯ মিনিটে স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার সঙ্গে সংঘর্ষের…

দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলায় গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় বুধবার…

১১ বছরের শিশুকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন অপরাধচক্রের হোতা সিডনি বিমানবন্দরে গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার সিডনির উত্তর-পশ্চিমাঞ্চলে ১১ বছর বয়সী এক শিশুকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ‘কোকোনাট কার্টেল’-এর এক কথিত শীর্ষ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশ…

মাধবপুরের হীরালাল রায়ের ফিল্টার আজ বিলুপ্তির পথে

হবিগঞ্জের মাধবপুরের ঐতিহ্যবাহী পানির ফিল্টার একসময় দেশ-বিদেশে পরিচিতি পেয়েছিল। সিমেন্ট, পাথর, লাইমস্টোন পাউডার ও মোজাইকের বিশেষ মিশ্রণে হাতে তৈরি তিন স্তরের এসব ফিল্টার পানি বিশুদ্ধ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au