বাংলাদেশ

দহনকালের মুখ

সরদার সেলিম রেজা

  • 2:25 am - July 19, 2026
  • পঠিত হয়েছে:২৪২ বার
সরদার সেলিম রেজা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ জুলাই- 

দহনকালের মুখ আছে…
পাথরের মতো শক্ত।
সে শুধু পোড়ায়।

দহনকালে মানুষ কাঁদে…
দহনকালে মানুষ মরে…
দহনকালে সব… ধ্বংস হয়।

তার চোখে ধোঁয়া…
ঘুম নাই।
তার হাতে মব…
বিচার নাই।

সে দেখেছে…
মেটিকুলাস ডিজাইনের ষড়যন্ত্রে
দেশটি… লন্ডভন্ড হয়।

রাস্তায় রাস্তায় আগুন জ্বলে…
ঘরে ঘরে আতঙ্ক চলে…
সম্পদ লুট হয়…
কারখানা পুড়ে ছাই হয়।
শিক্ষা প্রতিষ্ঠান ভাঙে…
মন্দির ভাঙে…
ভাস্কর্য ভাঙে…
ইতিহাস… বিকৃত হয়।
ঐতিহ্য… মুছে যায়।

জাতির পিতা বঙ্গবন্ধুকে…
প্রতিক্রিয়াশীল উগ্র গোষ্ঠী
অস্বীকার করে যায়।
মুক্তিযুদ্ধের চেতনা…
প্রশ্নবিদ্ধ হয়।

বিশ্বাস… ছাই হয়।
স্বপ্ন… ধোঁয়া হয়।
মানুষ… পাথর হয়।

দহনকাল বলে দেয়…
কে আপন, কে পর।
দহনকাল শিখায়…
কার জন্য বুক, কার জন্য দর।

আমি দহনকালের মুখ দেখেছি…
আয়নায়।
চোখের নিচে কালি,
বুকে ফোসকা,
ঠোঁটে নীরবতা…
হাতে ভবিষ্যৎ।

মানুষ বলে… “সময় খারাপ”
আমি বলি… “সময় আসল চেনায়”।
মানুষ বলে… “সব শেষ”
আমি বলি… “এখান থেকেই শুরু”।

দহনকাল পোড়ায়…
সোনাও বানায়।
দহনকাল কাঁদায়…
শক্তও বানায়।

আজ আমি ভয় পাই না।
আগুন আসুক!
আমি পুড়বো!
আরো উজ্জ্বল হয়ে… উঠবো!

দহনকালের মুখে…
আমি আমার নিজের মুখ দেখেছি।
সেই মুখে লেখা…
বঙ্গবন্ধুর দেশ…
আবার জ্বলবে!
আবার উঠবে!
আবার হাসবে!

 

এই শাখার আরও খবর

চিত্রনায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা, কী দোষ ছিল তার?

দুই বছর পর কবর থেকে উঠেছে চিত্রনায়ক শান্ত খান ও তার বাবা সেলিম খানের মরদেহ। আদালতের নির্দেশে বুধবার (৭ অক্টোবর) চাঁদপুরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের পারিবারিক…

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স-জাপানের দুই বিজ্ঞানী

রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সের হেনরি বি. কাগান ও জাপানের কেনসো সোয়াই। রাসায়নিক বিক্রিয়ায় অরৈখিক প্রভাব এবং অসমমিত জৈব সংশ্লেষণে স্ব-অনুঘটন বা অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য…

পেরিশিচের লাল কার্ডে ক্ষুব্ধ বিলিচ, কাঠগড়ায় কুকুরেয়া

স্পেনের কাছে ২-১ গোলে হারের হতাশার সঙ্গে ক্রোয়েশিয়ার কষ্ট আরও বাড়িয়েছে ইভান পেরিশিচের বিতর্কিত লাল কার্ড। ম্যাচের ৭৯ মিনিটে স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার সঙ্গে সংঘর্ষের…

দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলায় গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় বুধবার…

১১ বছরের শিশুকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন অপরাধচক্রের হোতা সিডনি বিমানবন্দরে গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার সিডনির উত্তর-পশ্চিমাঞ্চলে ১১ বছর বয়সী এক শিশুকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ‘কোকোনাট কার্টেল’-এর এক কথিত শীর্ষ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশ…

মাধবপুরের হীরালাল রায়ের ফিল্টার আজ বিলুপ্তির পথে

হবিগঞ্জের মাধবপুরের ঐতিহ্যবাহী পানির ফিল্টার একসময় দেশ-বিদেশে পরিচিতি পেয়েছিল। সিমেন্ট, পাথর, লাইমস্টোন পাউডার ও মোজাইকের বিশেষ মিশ্রণে হাতে তৈরি তিন স্তরের এসব ফিল্টার পানি বিশুদ্ধ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au